চোখের নিচে কালো দাগ পড়লে কী করবেন

গ্রাফিকস: আগামীর সময়
ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত ঘুম এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার ফলে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হওয়া এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কালো দাগ দূর করতে পর্যাপ্ত ঘুম, জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিয়মিত ত্বকের যত্ন নেওয়া জরুরি।
চোখের নিচে কালো দাগের কারণ
· অনিদ্রা ও অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা
· পানিশূন্যতা
· বার্ধক্য ও বংশগত
· অ্যালার্জি
· সূর্যের অতিবেগুনি রশ্মি
· অপুষ্টি ও ভিটামিনের ঘাটতি (ভিটামিন কে, সি, বি-১২ এবং আয়রন)
· অতিরিক্ত স্ক্রিন টাইম
প্রতিকার
· চোখের নিচের ত্বকে ২০ মিনিট ধরে ঠান্ডা সেঁক দিন
· চোখকে বিশ্রাম দিতে প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমান
· পর্যাপ্ত পানি পান করুন ও প্রচুর ফলমূল, শাকসবজি খান
· ঘুমানোর সময় অতিরিক্ত একটি বালিশ দিয়ে মাথা উঁচু করে রাখুন
· চা পাতা (টি ব্যাগ) বা শসা/অ্যালোভেরা চোখের ওপর ১০-২০ মিনিট ধরে রাখুন
· সানস্ক্রিন ও চোখের ক্রিম ব্যবহার করুন
· ২০-২০-২০ নিয়ম মেনে চলুন
· দুশ্চিন্তা কম করুন
· ভিটামিন কে, সি, বি-১২ এবং আয়রনযুক্ত খাবার গ্রহণ করুন
লেখক: মেডিকেল অফিসার বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি



