সঠিকভাবে হাঁটার নিয়ম
মশিউর রহমান

গ্রাফিকস: আগামীর সময়
সঠিকভাবে হাঁটার জন্য প্রথমত প্রয়োজন স্ট্যান্ডার্ড অ্যানাটোমিকাল পজিশন বুঝতে পারা। যেখানে–
- শরীর থাকবে সোজা
- মুখ থাকবে সামনের দিকে
- হাত ঝুলবে দুই পাশে
- চিবুক মাটির সঙ্গে সমান্তরালে এবং কান সরাসরি কাঁধের ওপর থাকবে
- নিচে ঝুঁকে না হেঁটে ১০-২০ ফুট সামনের দিকে তাকিয়ে হাঁটতে হবে
- মেরুদণ্ড যেন বাঁকা হয়ে না যায় সেজন্য সোজা হয়ে হাঁটতে হবে
- দুই বাহু কান থেকে যতটা সম্ভব নিচের দিকে শিথিল করে রাখতে হবে
- হাঁটু সামান্য ভাঁজ করে গোড়ালি মাটিতে ফেলে হাঁটুন
- বাহু পেছন থেকে সামনের দিকে যাবে
লেখক: ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সিআরপি, বরিশাল




