Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য টিপস

স্বাস্থ্য টিপস

খোলার পর চোখের ড্রপ কত দিন ভালো থাকে

ডা. শাহেদ হায়দার চৌধুরী
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:২৫
খোলার পর চোখের ড্রপ কত দিন ভালো থাকে

গ্রাফিকস: আগামীর সময়

চোখের ড্রপ আমাদের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। সাধারণত একটি নতুন চোখের ড্রপের মুখ সিল করা অবস্থায় দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু সেটি খোলার পর এর কার্যকারিতা এবং সুরক্ষার মেয়াদ সীমিত হয়ে আসে। আবার ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম।

কেন চোখের ড্রপ দেওয়া হয়

  • চোখের ইনফেকশন বা কনজাংটিভাইটিস হলে
  • প্রদাহ ও অ্যালার্জি, পানি পড়া বা আইরাইটিসের মতো প্রদাহজনিত রোগে
  • চোখের শুষ্কতায়
  • গ্লুকোমা ও আলসারের মতো জটিল রোগে

ব্যবহারের সময়সীমা

ড্রপের মুখ খোলার পর সাধারণত ১ মাস পর্যন্ত এটি ব্যবহারযোগ্য থাকে। এ সময়সীমা পেরোনোর পর ড্রপ অবশিষ্ট থাকলেও তা ফেলে দেওয়া উচিত। কারণ, ড্রপের মুখ খোলার পর এতে বাইরের বাতাস ও ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। ফলে ড্রপটি তার কার্যকারিতা হারায় এবং এতে চোখে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

কত দিন ব্যবহৃত হয়

অ্যান্টিবায়োটিক ড্রপ: চোখের যেকোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কনজাংটিভাইটিসের চিকিৎসায় এটি দেওয়া হয়। চিকিৎসকরা সাধারণত এটি দুই সপ্তাহ ব্যবহারের পরামর্শ দেন।

স্টেরয়েড মিশ্রিত অ্যান্টিবায়োটিক ড্রপ: চোখের চুলকানি, অ্যালার্জি, ব্যথা বা প্রদাহ কমাতে এই ড্রপ ব্যবহৃত হয়। এটি সাধারণত ২০ দিন থেকে ১ মাস পর্যন্ত ব্যবহার করতে হতে পারে।

আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ: ড্রাই আই বা চোখের শুষ্কতার সমস্যায় এটি দেওয়া হয়। এই ড্রপগুলো সাধারণত দীর্ঘমেয়াদে, যেমন দুই-তিন মাস পর্যন্ত ব্যবহার করা হয়।

কিছু জরুরি সতর্কতা

  • ড্রপ খোলার সময় অবশ্যই এর গায়ে তারিখটি লিখে রাখুন।
  • ব্যবহারের সময় ড্রপের ড্রপার বা মুখটি যেন আঙুল অথবা চোখের পাতা স্পর্শ না করে।
  • ডাক্তারের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার করা বা মেয়াদ শেষ হওয়া ড্রপ চোখে দেওয়া থেকে বিরত থাকুন।

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল

 

স্বাস্থ্য টিপসচোখের ড্রপচোখের অসুখ
    শেয়ার করুন:
    Advertisement
    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    রেলওয়ের জিএমের পরিদর্শনে জরিমানা গুনলেন স্টল মালিক

    রেলওয়ের জিএমের পরিদর্শনে জরিমানা গুনলেন স্টল মালিক

    ১১ জুন ২০২৬, ০২:৫০

    বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ফ্রান্স, দাবি জ্যোতিষীর

    বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ফ্রান্স, দাবি জ্যোতিষীর

    ১১ জুন ২০২৬, ০২:০৬

    কুড়িগ্রামের নদীতে অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ

    কুড়িগ্রামের নদীতে অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ

    ১১ জুন ২০২৬, ০৩:০৯

    বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সৌদি হজমন্ত্রী

    বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সৌদি হজমন্ত্রী

    ১১ জুন ২০২৬, ০২:২৩

    মাইক্রোবাস ভাড়া নিয়ে ভৈরবে সংঘর্ষ, আহত ৩০

    মাইক্রোবাস ভাড়া নিয়ে ভৈরবে সংঘর্ষ, আহত ৩০

    ১১ জুন ২০২৬, ০২:৩০

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরি মেরে যুবক নিহত

    চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরি মেরে যুবক নিহত

    ১১ জুন ২০২৬, ০৪:১৫

    সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

    সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

    ১১ জুন ২০২৬, ০৩:৩২

    জামালপুরে চাচা হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

    জামালপুরে চাচা হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

    ১১ জুন ২০২৬, ০৪:০১

    advertiseadvertise