মাথা ঘোরার সাধারণ কারণ ও সতর্কতা

গ্রাফিকস: আগামীর সময়
মাথা ঘোরা খুব পরিচিত একটি উপসর্গ। তবে এর ধরন ও কারণ ভিন্ন হতে পারে। কখনো এটি সাময়িক ও সাধারণ কোনো কারণে হয়, আবার কখনো গুরুতর অসুস্থতার ইঙ্গিতও হতে পারে।
মাথা ঘোরার সাধারণ কারণ
· পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত ঘাম বা ডায়রিয়ার কারণে শরীরে পানির ঘাটতি হলে
· রক্তচাপ ও রক্তে শর্করা কমে যাওয়া
· হিমোগ্লোবিন কম থাকলে ও শরীরে অক্সিজেন সরবরাহ কমে গেলে
· পর্যাপ্ত বিশ্রামের অভাব
· ভার্টিগোসহ অন্তঃকর্ণের বিভিন্ন সমস্যায় মাথা ঘোরার অনুভূতি, বমি বমি ভাব ও ভারসাম্যহীনতা হতে পারে
· কিছু ওষুধ বিশেষ করে রক্তচাপ কমানোর ওষুধ মাথা ঘোরার কারণ হতে পারে
মাথা ঘুরলে কী করবেন
· নিরাপদ স্থানে বসে বা শুয়ে পড়ুন, যাতে পড়ে গিয়ে আঘাত না লাগে
· পর্যাপ্ত পানি পান করুন
· দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না
· নিজের ইচ্ছায় বারবার মাথা ঘোরার ওষুধ না খেয়ে কারণ নির্ণয় করুন
· বারবার মাথা ঘুরলে বা কারণ পরিষ্কার না হলে চিকিৎসকের পরামর্শ নিন
মাথা ঘোরার সঙ্গে কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, তীব্র মাথাব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
লেখক: মেডিকেল অফিসার, শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার



