ব্রেস্ট ফিডিংয়ের সময় মায়ের খাবার কেমন হবে

গ্রাফিকস: আগামীর সময়
শিশুর জন্য মায়ের বুকের দুধই প্রথম ও সর্বোত্তম পুষ্টি। এই দুধ তৈরির পাশাপাশি প্রসবের পর মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতেও প্রয়োজন সুষম খাবার। তাই এ সময়ে খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি।
· প্রতিদিনের খাবার তালিকায় ভাত বা রুটি, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ বা দইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি ও মৌসুমি ফল রাখুন
· মাছ, ডিম, মাংস, ডাল, দুধ ও দই মায়ের শরীরের প্রয়োজনীয় প্রোটিন জোগায়
· শাকসবজি, ডাল, ডিম, মাছ, দুধ ও দই নিয়মিত খেলে আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়তা করে
· বুকের দুধ খাওয়ানোর সময় তৃষ্ণা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করা জরুরি। আবার অতিরিক্ত পানি খেলেই দুধ বেশি হবে— এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই
· ক্যাফেইন, কোমল পানীয়, ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার সীমিত রাখুন। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
· নির্দিষ্ট কোনো একটি খাবার বুকের দুধ বাড়িয়ে দেয়— এমন প্রমাণ নেই। পর্যাপ্ত ও সুষম খাবার, বিশ্রাম এবং শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়ানোই বেশি গুরুত্বপূর্ণ
মায়ের সুস্থতা ও পুষ্টি নিশ্চিত করাই সুস্থ শিশুর অন্যতম ভিত্তি। তাই সন্তানকে পুষ্টি দেওয়ার পাশাপাশি মায়ের নিজের খাবার আর বিশ্রামকেও গুরুত্ব দিতে হবে।
লেখক: মেডিকেল অফিসার শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার





