অনিদ্রা কাটাতে যা করবেন

গ্রাফিকস: আগামীর সময়
অনিদ্রা একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা। দীর্ঘমেয়াদি অনিদ্রা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও বিষণ্নতার ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেকেই দ্রুত সমাধানের আশায় ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু অনিদ্রার চিকিৎসা ওষুধ নয় বরং জীবনযাপন ও ঘুমের অভ্যাসের সংশোধন। সঠিক নিয়ম মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ ছাড়াই স্বাভাবিক ঘুম ফিরিয়ে আনা সম্ভব। যা করবেন · প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও নির্দিষ্ট সময়ে জেগে ওঠার অভ্যাস গড়ে তুলুন · ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল টেলিভিশন ও অন্যান্য স্ক্রিন পরিহার করুন · বিকালের পর চা, কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন · দিনের বেলা নিয়মিত হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করুন · শোবার ঘর অন্ধকার, ঠান্ডা ও শব্দমুক্ত রাখুন · বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করুন যা করবেন না · রাতে ভারী খাবার গ্রহণ বা অতিরিক্ত পানি পান করবেন না · দিনের বেলা দীর্ঘ সময় ঘুমাবেন না · ঘুম না আসা সত্ত্বেও দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না ঘুম না এলে জোর না করে উঠে পড়ুন। বই পড়ুন বা মৃদু আলোয় বিশ্রাম নিন, ঘুম ঘুম ভাব এলে আবার বিছানায় যান। দীর্ঘদিন ধরে অনিদ্রা চলতে থাকলে বা এর পেছনে দুশ্চিন্তা-বিষণ্নতা থাকলে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম






