নিবু নিবু আয়েশা নূরের জীবন প্রদীপ
হাত বাড়িয়ে দাও ডেস্ক

হাসপাতালের বিছানায় আয়েশা নূর
যে ঘরে একসময় মেয়েটির ছিল খিলখিল হাসি আর টিউশনের ব্যস্ততা, সেখানে এখন শুধুই নীরব কান্নার শব্দ। কুমিল্লার আয়েশা নূর এক স্বপ্নবাজ তরুণী, যার কাঁধে ছিল পরিবার আগলে রাখার দায়িত্ব। কিন্তু আজ জীবনযুদ্ধের এক করুণতম মোড়ে দাঁড়িয়ে সে।
ফুসফুসের ক্যানসার কেড়ে নিয়েছে তার মিষ্টি হাসি। রোগ ছড়িয়ে পড়েছে মেরুদণ্ডের হাড়েও। হাসপাতালের বিছানায় শুয়ে প্রতিদিন যন্ত্রণায় ছটফট করছে আয়েশা। বাবাহীন এই সংসারে মা আর ছোট ভাইটির শেষ আশ্রয় ছিল যে, সে আজ মৃত্যুর মুখোমুখি।
জমানো সবটুকু অর্থ শেষ। টাকার অভাবে বন্ধ হতে বসেছে কেমোথেরাপি। অথচ ডাক্তার বলেছেন, সুচিকিৎসা পেলে আয়েশা ফিরতে পারে সাধারণ জীবনে। প্রয়োজন ২০ লাখ টাকা।
সমাজের সামর্থ্যবানরা যে যার সাধ্যমতো সহানুভূতির হাত বাড়িয়ে দিলে বেঁচে থাকার নতুন আলো দেখতে পারে আয়েশা।




