Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাত বাড়িয়ে দাও

ইমরানের মায়ের আকুতি

আমার ছেলেটা বাঁচতে চায় আপনারা একটু সাহায্য করুন

আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০
শেয়ার করুন:
আমার ছেলেটা বাঁচতে চায় আপনারা একটু সাহায্য করুন

পরিবারের সঙ্গে মো. ইমরান শেখ

সংসারের হাল ধরেছিলেন হিলি স্থলবন্দর এলাকার বাবাহারা এক যুবক। তার জীবনে হানা দিয়েছে লিভার সিরোসিস। তার কথা লিখেছেন আখলাকুজ্জামান অনিক

একটি তাজা প্রাণ যখন চোখের সামনে তিল তিল করে নিভে যেতে থাকে, তখন পরিবারের সদস্যদের কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে। হিলি সীমান্তবর্তী এক যুবক আজ এমন পর্যায়ে দাঁড়িয়ে বুকভাঙা আকুতি জানাচ্ছেন একটু সুস্থভাবে বাঁচার জন্য। এই বয়সে যার সুন্দর স্বপ্ন নিয়ে পরিবারের হাল ধরে মুখে প্রশান্তির হাসি ফোটানোর কথা, তিনিই এখন মারণব্যাধির সঙ্গে লড়ছেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের উদ্যমী যুবক মো. ইমরান শেখের জীবনে এখন চরম অনিশ্চয়তা। একসময় ঘাম ঝরানো পরিশ্রমে পরিবারের চাকা ঘোরাতেন তিনি। কিন্তু এখন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করেন।

ইমরানের শরীরে এই মারাত্মক ব্যাধি উঁকি দিয়েছিল হঠাৎ করেই। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ার পর থেকেই শুরু হয় তার ও পরিবারের এক অসম যুদ্ধ। দিন যত যাচ্ছে, এই তরুণের শারীরিক অবস্থার ততই ঘটছে অবনতি। প্রতিদিন দামি ওষুধ কেনা, নিয়মিত জটিল পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ফি দিতে দিতে পরিবারটি আজ নিঃস্ব। তাদের ঘর জুড়ে শুধুই স্বজনদের নীরব কান্না ও হাহাকার।

চিকিৎসকদের মতে, সময়মতো ও নিয়মিত চিকিৎসা করানো গেলে সুস্থ জীবন ফিরে পেতে পারে ইমরান

ইমরানের বাবা বাবু শেখ বহু আগেই মারা যাওয়ায় সংসারের ভার এখন মা মোছা. ছফুরা বেগমের কাঁধে। উপার্জনক্ষম সন্তানের এই করুণ অবস্থা সহ্য করা তার পক্ষে অসম্ভব। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধটুকুও কিনে আনতে পারছেন না। অসহায় এই মা দিন-রাত ছেলের শিয়রে বসে শুধু চোখের পানি ফেলছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, ‘আমার ছেলেটা বাঁচতে চায়, আপনারা একটু সাহায্য করুন।’

চিকিৎসকদের মতে, সময়মতো ও নিয়মিত চিকিৎসা করানো গেলে সুস্থ জীবন ফিরে পেতে পারে ইমরান। কিন্তু এই দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ অনেক, যা হতদরিদ্র পরিবারটির পক্ষে বহন করা অসম্ভব। সাধ্যের শেষ চেষ্টাটুকু করার পর আজ তারা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন, যেখানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার মুখে। এ দেশের মানুষ যদি সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ায়, তাহলে ইমরানের চিকিৎসার পথ কিছুটা সহজ করতে পারে।

সাহায্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল