Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

সম্ভাবনার শহর সীমাবদ্ধতারও

সৈয়দ রায়হান উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪২
সম্ভাবনার শহর সীমাবদ্ধতারও

লেখক, তার দুই কন্যা ও স্ত্রী

আমেরিকার মায়ামি শহরে দুই দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন সৈয়দ রায়হান উদ্দিন। লিখেছেন এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার কথা

ফ্লোরিডার মায়ামি বিমানবন্দরে যেদিন নামছিলাম, মনে হচ্ছিল অন্য এক পৃথিবীতে এসে পড়েছি। সময়টা ছিল ২০০৫ সালের ৫ অক্টোবর। মায়ামি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আমাকে নিতে এসেছিলেন আমার ফুফাতো ভাই ও কয়েকজন আত্মীয়। গাড়িতে উঠলাম। আমেরিকা মানেই আমার কাছে তখন উন্নত জীবন। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই আমার সেই ধারণা ভেঙে গেল। ট্রাফিক সিগন্যালে কয়েকজন মানুষ গাড়ির কাছে এসে টাকা চাইছিলেন। আমি গাড়িতে থাকা বাকিদের জিজ্ঞেস করলাম, ‘এরা কী করছে?’ তাদের একজন বললেন, ‘ভিক্ষা করছে।’

আরও পরে মানুষকে অসহায় অবস্থায় দেখেছি, চিকিৎসা নিয়ে সমস্যায় থাকা মানুষ দেখেছি, অর্থের অভাবে কঠিন পরিস্থিতির মধ্যে থাকা মানুষ দেখেছি। তাই প্রথম দিনের সেই দৃশ্যটিকে এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে হয় না। আমেরিকা সম্ভাবনার দেশ ঠিকই, কিন্তু একই সঙ্গে অসমতা, দারিদ্র্য, অসহায়ত্ব আর সংগ্রামের দেশও। দূর থেকে একটি দেশকে দেখা আর সেই দেশে বসবাস করা— এ দুইয়ের মধ্যে যে কতটা পার্থক্য, মায়ামি আমাকে সেটি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছিল।

আমেরিকায় আসার পর আমার আরেকটি বড় অভিজ্ঞতা ছিল ভাষা নিয়ে। কখনো মনে হতো, আমি যা বলতে চাই, তার অর্ধেকও ঠিকমতো বলতে পারছি না। অবশ্য মায়ামিতে ইংরেজিই সবকিছু নয়। স্প্যানিশের ব্যাপক ব্যবহার আছে, ক্রিওলও আছে। ক্যারিবীয় ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা মানুষের কারণে শহরের ভাষা ও সংস্কৃতি একেবারে আলাদা একটি চরিত্র পেয়েছে। একটা রাস্তায় হাঁটলে কখনো মনে হয়, এক শহরের ভেতর দিয়ে অনেক দেশ পাশাপাশি হাঁটছে।

কেউ স্প্যানিশ বলছে, কেউ ইংরেজি, কেউ ক্রিওল। কারও খাবারের ধরন আলাদা, কারও ধর্মীয় আচার আলাদা, কারও উৎসব আলাদা।

এখানে এলে টাকা উপার্জনের সুযোগ অনেক। মায়ামিতে এসে বুঝলাম, সুযোগ আছে ঠিকই, কিন্তু কিছুই সহজে আসে না। নতুন দেশে নিজের জায়গা তৈরি করতে হলে নিজেকেও নতুন করে তৈরি করতে হয়

বাংলাদেশে থাকতে আমেরিকা নিয়ে আরেকটি ধারণা ছিল— এখানে এলে টাকা উপার্জনের সুযোগ অনেক। মায়ামিতে এসে বুঝলাম, সুযোগ আছে ঠিকই, কিন্তু কিছুই সহজে আসে না। নতুন দেশে নিজের জায়গা তৈরি করতে হলে নিজেকেও নতুন করে তৈরি করতে হয়।

মায়ামিতে বাংলাদেশি কমিউনিটির দিকে তাকালে একটা বিষয় বেশ স্পষ্ট। আমাদের কমিউনিটির বড় একটি অংশ গ্যাস স্টেশন, গ্রোসারি স্টোর, সুপার স্টোর— এসব সেক্টরে কাজ করছে। রেস্টুরেন্ট ব্যবসাতেও অনেকে আছেন। তবে নতুন প্রজন্মের মধ্যে পরিবর্তন দেখছি। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যারা আসছে, তাদের অনেকে পড়াশোনা শেষে শিক্ষকতা, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা কিংবা অন্যান্য পেশায় যাচ্ছে। আমার নিজের জীবনেও পেশা বদলের অভিজ্ঞতা আছে। বাংলাদেশে আমি সরকারি চাকরি করতাম। কিন্তু যে কাজ করতাম সেটি এখানে চালিয়ে যাওয়ার কোন সুযোগ ছিল না। তাই নতুন করে শিখেছি, সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেছি।

দীর্ঘদিন হলো মায়ামিতে আছি। এখানকার রাজনীতির ভালো-মন্দ সবই আমাদের প্রভাবিত করে। আমেরিকার রাজনীতিতে সম্প্রতি ডানপন্থার উত্থান ঘটেছে। তবে মায়ামিতে বসবাস করতে গিয়ে আমি প্রগতিশীল ও উদার চিন্তার প্রতি মানুষের আগ্রহ দেখেছি। বিশেষ করে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ধারার রাজনীতির যে সাম্প্রতিক উত্থান, সেটি বেশ লক্ষণীয়। বার্নি স্যান্ডার্সের মতো নেতাদের রাজনীতি এবং নিউ ইয়র্কের জোহরান মামদানিকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিও তার একটি উদাহরণ।

২০০৫ সালে মায়ামিতে পা রাখা সেই একই মানুষটি আমি আর নেই। বদলে গেছে দেখার চোখ। আমেরিকা ‍আমার কাছে এখন বহু সম্ভাবনা সহ, সীমাবদ্ধতার গল্পও বলে।

সীমাবদ্ধতাআমেরিকামায়ামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক