Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

ফ্রান্সে টিউশন ফি তুলনামূলক কম

মো. তাহের হোসেন
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০
শেয়ার করুন:
ফ্রান্সে টিউশন ফি তুলনামূলক কম

লেখক

ফ্রান্সের ইউনিভার্সিটি জ্যঁ মুলাঁ (লিয়ঁ ৩)-তে পড়াশোনা করছেন মো. তাহের হোসেন। সেখানে উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি

ফ্রান্সে আছি এক বছর হলো। বর্তমানে ইউনিভার্সিটি জ্যঁ মুলাঁ (লিয়ঁ ৩) বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে সাসটেইনেবল ম্যানেজমেন্ট ফর ইন্টারন্যাশনাল বিজনেস (এসএমআইবি) প্রোগ্রামে পড়াশোনা করছি। শিখছি একটি ব্যবসাকে কীভাবে পরিবেশবান্ধব ও উন্নয়নমূলক ধারণার মাধ্যমে গড়ে তোলা যায়।

ফ্রান্সে আসার আগে অনেকের কাছেই শুনতাম, এখানকার মানুষ বর্ণবাদী (র‍্যাসিস্ট)। কিন্তু বাস্তবে মানুষের সঙ্গে মেশার পর আমার ধারণা পুরোপুরি বদলে গেছে। অল্প কিছু লোক ওরকম হতে পারে; কিন্তু অধিকাংশই খুবই ওয়েলকামিং।

এখানে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি কমিউনিটি আছে, যারা খুব উপকারী মানসিকতার। কোনো চাকরির সুযোগ দেখলে তারা নতুনদের সঙ্গে শেয়ার করেন। ফ্রান্সে কাজ আছে, তবে ভাষা জানতে হবে। ভাষা ছাড়া কাজ পাওয়া অনেকটাই কঠিন। শিক্ষার্থী অবস্থায় আমি একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে পার্টটাইম কাজ করেছি। একবার তো একটি মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিচারকও ছিলাম। দুটি ক্ষেত্রেই নেটওয়ার্কিং এবং নিজের কাজটি সঠিকভাবে করার প্রবল চেষ্টা আমাকে কাজ খুঁজে পেতে সাহায্য করেছে। নতুনদের জন্য আমার পরামর্শ হলো, ভাষা শিখুন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ুন এবং ছোট কাজ দিয়ে শুরু করতেও দ্বিধা করবেন না।

এখানে সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি-বেসরকারি সব কর্মীর অধিকার আইনের মাধ্যমে সুরক্ষিত। ওয়ার্ক-লাইফ ব্যালান্স খুব গুরুত্বের সঙ্গে বজায় রাখা হয়।

ফ্রান্সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। বহু বিশ্ববিদ্যালয় ইইউবহির্ভূত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড় দেয়

রেস্টুরেন্টে কাজ করার সময় একবার মালিক নিজেই বলেছিলেন যে আমার শিফট শেষ, আর কাজ করতে হবে না। ফ্রান্সে উচ্চশিক্ষার অনেক সুবিধা আছে। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। এখানকার বহু বিশ্ববিদ্যালয় ইইউবহির্ভূত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড় দেয়। তবে নিয়মটি আগামী বছর থেকে বদলাতে পারে: ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ইইউবহির্ভূত শিক্ষার্থীদের বছরে ব্যাচেলরে প্রায় ২ হাজার ৯০০ ইউরো এবং মাস্টার্সে প্রায় ৩ হাজার ৯৫০ ইউরো দিতে হতে পারে। আর বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ ৩০ শতাংশ শিক্ষার্থীকে ছাড় দিতে পারবে। সাধারণত ইউনিভার্সিটি ও স্কলারশিপে আবেদনের জন্য কভার লেটার (মোটিভেশন লেটার), সিভি, সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, ভাষাগত দক্ষতার সনদ (ইংরেজি বা ফরাসি) এবং রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল লাগে। সময়সূচি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে আলাদা, সাধারণত আগের বছরের ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বিভিন্ন ধাপে আবেদন নেওয়া হয়। তাই আগেভাগে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি। ভর্তির পর দীর্ঘমেয়াদি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হয়; সঙ্গে আর্থিক সামর্থ্যের প্রমাণ ও থাকার ব্যবস্থার তথ্য দিতে হয়।

ফ্রান্সে আন্দোলন, ধর্মঘট ও বিক্ষোভ সমাজের একটি স্বাভাবিক অংশ। অনেকেই এটাকে নাগরিক ও শ্রমিকের গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখেন। বর্তমানে ফ্রান্সে যে আন্দোলন চলছে, তার শুরুটা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যবস্থাপনা ও শিক্ষক ঘাটতিকে কেন্দ্র করে। পরে অনেক সাধারণ মানুষ ও বামপন্থী রাজনৈতিক দলও এই আন্দোলনে যোগ দেয় অন্যান্য দাবি নিয়ে। আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মতামত অবশ্য একরকম নয়।

বর্তমান চলমান সংকট নিয়ে অনেকেই আশঙ্কা করছেন, সামনের দিনগুলোতে নাগরিকত্ব আর বসবাসের অনুমতি পাওয়ার বিষয়টি আরও কঠিন হতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, এখন পর্যন্ত ইউরোপের ভেতর অন্যতম সহজ রেসিডেন্সি পারমিট বা নাগরিকত্ব পাওয়ার দেশ হিসেবে ফ্রান্স প্রথম সারিতে থাকবে।

যারা ফ্রান্সে এসেছেন বা আসতে চান, তাদের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিন এবং বাস্তবতা মেনে নিয়ে আসুন। কিন্তু শেষ মুহূর্তে আবেদন করা, বাসা খোঁজা এবং দালালদের দেওয়া তথ্যের ওপর অন্ধভাবে নির্ভর করা যাবে না।

পরবাসেফ্রান্সে পড়াশোনাফ্রান্সে টিউশন ফিটিউশন ফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল