Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

ইবতিসাম অথবা মার্গারিটা

সেলিম আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৮
ইবতিসাম অথবা মার্গারিটা

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

ইরাকি এক ভদ্রমহিলা বেশ কদিন ধরে আমাকে বিরক্ত করে মাথা কুটি কুটি করে খেয়েছে সারাক্ষণ। উদ্দেশ্য, তার নতুন প্রাসাদোপম অট্টালিকাকে কালারফুল স্টেইনড গ্লাস দিয়ে সাজাবেন। আর্কিটেক্টের করা বাড়ির ইন্টেরিয়ার পোর্টরেইল দেখে অ্যামাউন্টের কথা মাথায় আসতেই যে কেউ লুফে নিতে চাইবে। কিন্তু আমার মনে তা না এসে ঘন কালো মেঘের ছায়া।

ভদ্রমহিলার কী নেই! যেমন রূপের উজ্জ্বল দ্যুতি, তেমনি চোখ ঝলসে যাওয়ার মতো আধুনিক পোশাকের পশ্চিমা জীবনযাপন, দামি ব্র্যান্ডের গাড়ি— সবই আছে। কিন্তু খটকা লাগে তখন যখন দেখলাম, এত অর্থবিত্তের মালিক হওয়া সত্ত্বেও হাতের পাঞ্জা দিয়ে পানি গলতে চায় না। ভদ্রমহিলার বাবাকে দেখলে নব্বই দশকের ভারতীয় হিট মুভি ‘দিল’-এর অনুপম খেরের কথা মনে পড়ে যায়। মনে হয়, স্বয়ং রঙিন সেলুলয়েডের সেই ব্যক্তি আমার সম্মুখে। সেই ‘দিল’ মুভির চরিত্রের মানুষটি তার চায়ের কাপে পড়া মাছিটাকে ফেলে না দিয়ে গায়ে লেগে থাকা চা চুষে পান করতেন যেন এক ফোঁটা চাও বৃথা না যায়।

এই পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ইরাকিদের সম্পর্কে মনে যখন একটা গড়পড়তা নেতিবাচক ধারণা পোষণ করছিলাম, ঠিক তখনই ঘটল আরেক ঘটনা। পরিচয় হলো আরেক ইরাকি নারীর সঙ্গে। নাম মিসেস ইবতিসাম। তার উদারতা, সৌন্দর্যবোধ এবং শিল্পপ্রেম আমাকে অভিভূত করেছিল।

একদিন অলস দুপুরে অফিসে বসে আছি, ঠিক সে সময় ফোনকলটি এলো। পরিচয় পর্বের পর পূর্ববর্তী প্রজেক্টের ছবিসমেত দেখা করার জন্য আমন্ত্রণ জানালেন। পরদিন যখন তার বাড়ির সামনে পৌঁছালাম, মনে হলো কোনো এক শিল্পীর আঁকা দৃশ্যপট। পৌঁছাতেই নিজে এসে স্বাগত জানালেন।

সদ্য নির্মিত প্রাইভেট সুইমিংপুলের কাছে নিয়ে গিয়ে আর্কিটেক্টের নকশা দেখিয়ে ব্যাখ্যা করছিলেন। কথা বলতে বলতে অনুসরণ করে হাঁটছিলাম। হঠাৎ পিঠে ধাক্কা...!

লেখক সেলিম আহমেদ।

ফিরে তাকাতেই দেখি ফুটবল। তারপর শিশুদের অট্টহাসির কলরোল। মিসেস ইবতিসাম চোখ রাঙিয়ে তার বড় ছেলে আলিকে ডাকতেই সবাই চুপ হয়ে গেল। ম্যাডাম কিছুটা লজ্জিত হলো, কিন্তু আমি বিচলিত না হয়ে শিশুদের নিষ্পাপ দুষ্ট হাসিতে মুগ্ধ হলাম। আলির মুখের সেই নিষ্পাপ হাসি আজও আমার চোখে দেদীপ্যমান।

গৃহকর্মীকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম, আলি মারা যাওয়ার সংবাদ

প্রজেক্ট চলাকালীন মিসেস ইবতিসামের সঙ্গে সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বে রূপ নেয়। মাঝেমধ্যে মনের গহিনে ‍সুনীল গঙ্গোপাধ্যায়ের ফরাসি বান্ধবী মার্গারিটা উঁকি দিত। কিছুদিনের মধ্যেই সুইমিংপুলের স্টেইনড গ্লাস ফেন্সিংয়ের কাজ প্রায় শেষ। আমাদের আড্ডার দিনের সমাপ্তি। এরই মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রজেক্ট বুঝিয়ে দিয়ে বিদায়ের দিন ম্যাডামের কাছ থেকে একটা খাম পেলাম; উচ্চারণ করলেন, ‘দিস ইজ ফর ইয়োর ঈদি।’ কৃতজ্ঞতার সঙ্গে জানতে চাইলাম, দেশ থেকে কী নিয়ে আসতে পারি? অনেক অনুনয়-বিনয়ের পর খাঁটি নারিকেল তেলের কথা জানালেন। পাঁচ মাস দেশে অবকাশযাপনের পর আবার ফিরে এলাম আরব আমিরাতে। পরের দিন খাঁটি নারিকেল তেলের বয়াম নিয়ে ম্যাডামের বাসায় উপস্থিত হলাম।

ঘর জুড়ে নীরব নিস্তব্ধতা, চারদিকে সুনসান। চঞ্চল শিশুদের কোলাহল নেই। ড্রইংরুমে বসে অপেক্ষা করছি। কারও মুখে কোনো শব্দ নেই, যেন অচেনা অন্য কোনো বাড়ি। গৃহকর্মীকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম, আলি মারা যাওয়ার সংবাদ। সে থেকেই ম্যাডাম নির্বাক মানসিক ভারসাম্যহীন। মাথায় যেন বজ্রাঘাত হলো। অনেকক্ষণ পাথরের মূর্তির মতো ছিলাম। চোখে ভাসছিল প্রজাপতির মতো আলির দুষ্টুমাখা নিষ্পাপ হাসির মুখখানি আর মিসেস ইবতিসামের শিল্পপ্রেমী প্রাণ। অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
ছবি: লেখক 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise