Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

একচিলতে মফস্বলের নাম ছিল কলোনি

সাজিদ রহমান
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০
শেয়ার করুন:
একচিলতে মফস্বলের নাম ছিল কলোনি

অঙ্কন: ফারজিন

যান্ত্রিক নগরজীবনের ভিড়ে সরকারি কলোনিগুলো একসময় ছিল একচিলতে সবুজ মফস্বল— যেখানে ইট-পাথরের দেয়াল পেরিয়ে গড়ে উঠত যৌথ পরিবারের মতো গভীর আত্মিক বন্ধন। স্মৃতির আবেগ আর ঐতিহাসিক বিবর্তনের পথ ধরে ঢাকার কলোনি সংস্কৃতির জন্ম, বুদ্ধিবৃত্তিক সোনালি অধ্যায় এবং আধুনিক বহুতল অট্টালিকার চাপে সেই মায়াময় প্রতিবেশ হারিয়ে যাওয়ার গল্প লিখেছেন সাজিদ রহমান

সেদিন ভোরের ধূমকেতুতে উঠে বসি, গন্তব্য রাজশাহী। এয়ারপোর্ট স্টেশনের পরই কসাইবাড়ি রেলগেট। রেলগেট লাগোয়া এপিবিএনের কোয়ার্টার। মুহূর্তের মধ্যে স্মৃতি আমাকে নব্বইয়ের দশকে পৌঁছে দেয়। এসএসসির রেজাল্ট দিয়েছে, কলেজে ভর্তি হব। পার্বতীপুর থেকে সোজা উত্তরায় চাচার বাসায় উঠি। পাশাপাশি কয়েকটি সরকারি ভবন, ঝুল-বারান্দায় তরতর করে উঠে যাওয়া শিমগাছ, শিউলিতলা পেরিয়ে সাদা কাঠগোলাপ, শিশুদের খেলার জন্য অল্পবিস্তর খোলা জায়গা— কলোনির কথা এলে চোখের সামনে এমন ছবি ভেসে ওঠে। ঘোর মফস্বল থেকে আসা আমার কাছে ঢাকা এক বিশাল সমুদ্র। চারপাশে অসংখ্য অচেনা মানুষ। মনের ভেতরে ভয় লাগে, কখন যে জনসমুদ্রে হারিয়ে যাই। ধীরে ধীরে অবশ্য সেই ভয় কেটে যায়। কলোনি যেন একটা আস্ত মফস্বল। রহমতনগর কলোনির মতো এখানেও ক্যাসেট প্লেয়ারে ভেসে আসে জেমসের দুঃখিনী দুঃখ করো না, অঞ্জন দত্তের বেলা বোস কিংবা মনির খানের বিধি আমার এ চোখ অন্ধ করে দাও। আগের মতোই বৃষ্টি নামলে কলোনির ছেলেদের সঙ্গে ফুটবল খেলি। বন্ধুত্ব হয় সান্টু, রাসেল, মানিক, কিরণদের সঙ্গে। সন্ধ্যা কিংবা রাতে বিদ্যুৎ চলে গেলে সবাই নিচে চলে আসে। গল্প-আড্ডার গমগম শব্দে ওপরে থাকা বয়স্করাও উঁকি মারতে বাধ্য হন। আলো-আঁধারির সুযোগে কেউ কেউ পছন্দের মানুষের সঙ্গে ইশারায় আলাপ সেরে নেয়, কেউবা কাঁপা হাতে পৌঁছে দেয় প্রেমের পয়গাম। হাতছোঁয়া দূরত্বে দেশের ব্যস্ততম এয়ারপোর্ট, অথচ তার কোলঘেঁষে একচিলতে গ্রামীণ পরিবেশ। অল্পবয়সী আমার জন্য সেই কলোনি ছিল বিশেষ আশীর্বাদ।

ঢাকায় নগরায়ণ শুরু হয় ৪০০ বছর আগে থেকে। ইংরেজ শাসনের আগে থেকে ঢাকায় বসতি ছিল পাড়া বা মহল্লাভিত্তিক। সরু গলি, ঘনবসতিপূর্ণ বাড়ি, মসজিদ, মন্দির, বাজার ও সামাজিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে স্বতন্ত্র প্রতিবেশ। ব্রিটিশরা ক্ষমতা দখলের পর সেই ধারা বদলাতে থাকে। সরকারি কর্মকর্তা, পুলিশ, রেলওয়ে কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কর্মস্থলকেন্দ্রিক আবাসনের প্রয়োজন দেখা দেয়। এ ধরনের আবাসন পুরনো মহল্লার মতো স্বাভাবিকভাবে গড়ে ওঠা বসতি ছিল না; বরং নির্মিত হয় নির্দিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনায়। রেলওয়ে, পুলিশ ও সামরিক বাহিনীর জন্য পৃথক আবাসন গড়ে ওঠে। তবে সেই অর্থে পুলিশ লাইনস, মিল ব্যারাক ও পিলখানাকে কলোনি বলা যাবে না।

একই ভবন বা পাশাপাশি বাসায় বসবাসকারী পরিবারগুলো আত্মীয় না হয়েও হয়ে ওঠে একে অন্যের সুখ-দুঃখ, সন্তানদের বেড়ে ওঠা ও দৈনন্দিন জীবনের অংশ

১৯৪৭-এ দেশভাগের পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকার ব্যস্ততা বাড়তে থাকে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ঢাকায় মতিঝিল কলোনি এবং চট্টগ্রামে আগ্রাবাদ কলোনি তৈরি করে। অন্যদিকে প্রাদেশিক সরকারের উদ্যোগে শুরুতে আজিমপুর কলোনি ও ইস্কাটন গার্ডেনে সরকারি আবাসন গড়ে ওঠে। এরপর একে একে কলোনি গড়ে ওঠে ইস্কাটন, পলাশী, আগারগাঁও, তেজগাঁও, লালমাটিয়া, মিরপুরসহ অনেক এলাকায়। ঢাকার সরকারি কলোনির ইতিহাসে আজিমপুরের নাম আলাদাভাবে উল্লেখ করতে হবে। আজিমপুর কলোনির নির্মাণকাজ শেষ হয় ১৯৪৯ সালে। কর্মকর্তাদের বসবাসের জন্য বিশেষ পছন্দের জায়গা হয়ে ওঠে এই আজিমপুর কলোনি। এটি শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জায়গা ছিল না; পরিকল্পিত আবাসন এবং সামাজিক পরিসরে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ নগর প্রকল্প। সেটা নিয়ে আলোচনা হয় খোদ লন্ডনেও। ১৯৫০ সালে লন্ডনের ‘বিল্ডিং’ সাময়িকীতে ‘ফ্ল্যাটস ইন ঢাকা’ নামক একটি নিবন্ধ প্রকাশিত হয়। আর সেই নিবন্ধ ছিল আজিমপুর কলোনি নিয়ে।

শুরু থেকেই ঢাকার কলোনি হয়ে ওঠে অপেক্ষাকৃত শিক্ষিত, সচেতন ও রুচিসম্পন্ন মানুষের আবাসস্থল। কলোনিজীবন যৌথ পরিবারের বাইরেও একধরনের সম্মিলিত পারিবারিক সংস্কৃতি গড়ে তোলে। একই ভবন বা পাশাপাশি বাসায় বসবাসকারী পরিবারগুলো আত্মীয় না হয়েও হয়ে ওঠে একে অন্যের সুখ-দুঃখ, সন্তানদের বেড়ে ওঠা ও দৈনন্দিন জীবনের অংশ। পঞ্চাশ ও ষাটের দশকে কবি, লেখক, নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা কলোনিতে বসবাস করতেন। আর সেই কারণে বুদ্ধিবৃত্তিক চর্চার বড় জায়গা করে নেয় ঢাকার কলোনি। কবি আব্দুল কাদির, নাট্যকার নূরুল মোমেন, কথাশিল্পী শামসুদ্দীন আবুল কালাম এবং মুনীর চৌধুরীর মতো ব্যক্তিরা কলোনিতে বসবাস করতেন। তাদের স্পর্শে কলোনির পাঠাগার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সংগঠন সমৃদ্ধি লাভ করে। তবে কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন কলোনি এবং বরাদ্দকৃত বাসার সাইজ নির্ধারিত হয়। তাই বলা যায়, কলোনি অভ্যন্তরীণ সামাজিক বিভাজনের দেয়াল হিসেবেও উপস্থাপিত হয়েছে।

শুরুর দিকে ঢাকার কলোনিগুলো ছিল মূলত তিনতলা ভবন। এরপর চাহিদার পরিপ্রেক্ষিতে উচ্চতা বাড়তে থাকে। ১৯৭০-এর দশকে আজিমপুর কলোনির তিনতলা ভবন চারতলা করা হয়, পরে ধাপে ধাপে সেটি আজ ২০ তলায় পৌঁছেছে। শুধু আজিমপুর নয়, প্রায় সব কলোনির একই অবস্থা। এপিবিএন কোয়ার্টারের পুরাতন চারতলা ভবনগুলো ভেঙে উঁচু ভবন করা হয়েছে। শহীদুল জহিরের ‘আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই’-এর উল্লেখ করা খুব অপ্রাসঙ্গিক হবে না। কলোনির আগের তিন বা চারতলা ভবনগুলো যেন গল্পের আব্দুস সাত্তার। আব্দুস সাত্তারের মৃত্যুতে নয়নতারা ফুল আত্মহত্যা করেছিল। আজকের উঁচু ভবনের কলোনি থেকে একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগিও হয়তো বিদায় নিয়েছে। হয়তো সেই কলোনি আর নেই, বরং আজ সেখানে দাঁড়িয়ে আছে কতগুলো উলম্ব অট্টালিকা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ