বিনত বিবির মসজিদ
ঢাকা ১০০ ডেস্ক

বিনত বিবির মসজিদ। ছবি: সংগৃহীত
বিনত বিবির মসজিদ পুরান ঢাকার নারিন্দায়। এটি একটি সুলতানি আমলের মসজিদ। নারিন্দার হায়াৎ ব্যাপারীর পুলের উত্তর দিকে এটি অবস্থিত।
শিলালিপি অনুযায়ী মসজিদটি ৮৬১ হিজরি, অর্থাৎ ১৪৫৬-৫৭ খ্রিস্টাব্দে নির্মিত হয়। নির্মাণকালে বাংলার শাসক ছিলেন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ।
মসজিদটি নির্মাণ করান সুলতানের কন্যা মোসাম্মৎ বখত বিনত বিবি। তার নামানুসারেই স্থাপনাটির নাম বিনত বিবির মসজিদ।



