নর্থব্রুক হল

নর্থব্রুক হল পুরান ঢাকার ফরাশগঞ্জে বুড়িগঙ্গার উত্তর তীরে ওয়াইজঘাট এলাকায় অবস্থিত। লাল ইটের গাঁথুনির কারণে এটি ‘লালকুঠি’ নামেই পরিচিত।
ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফর উপলক্ষে ১৮৭৪ সালে ভবনটির নির্মাণ শুরু হয়। ১৮৮০ সালে হলটি উদ্বোধন করা হয় এবং তার নামেই নামকরণ হয় নর্থব্রুক হল। এটি মূলত টাউন হল হিসেবে নির্মিত।



