কার্জন হল

১৯০৪ সালে লর্ড কার্জন কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপিত ঐতিহ্যবাহী কার্জন হল ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য।
ইউরোপীয় ও মোগল (বিশেষত ফতেহপুর সিক্রি) রীতির সংমিশ্রণে নির্মিত লাল ইটের এ দ্বিতল ভবনটি বঙ্গভঙ্গের পর ঢাকা কলেজ এবং ১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৯৪৮ সালে জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়ে এটি ভাষা আন্দোলনে ঐতিহাসিক স্থান অর্জন করে।





