Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

ঢাকার কালেক্টর ও শৌখিন চিত্রশিল্পী স্যার চার্লস ড’য়লি

তথ্য ও ছবি: বাবু আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
ঢাকার কালেক্টর ও শৌখিন চিত্রশিল্পী স্যার চার্লস ড’য়লি

স্যার চার্লস ড’য়লির আঁকা আঠার শতকের সাত মসজিদ ও সংলগ্ন এলাকা

ব্রিটিশ আমলে এ দেশে জ্ঞানচর্চায় কিছু উৎসাহী কর্মচারী এসেছিলেন। তারা সবাই আমলা, কাজ করতেন প্রশাসনের উচ্চপদে। এ দেশের প্রাচীন ইতিহাস আর ওই ঐতিহ্যের প্রতি ছিলেন তারা শ্রদ্ধাশীল। তাদের মধ্যে একজনের নাম উচ্চারণ করলে এই উপমহাদেশ এবং আমরা যারা মোগল রাজধানী ঢাকাতে আজও বসবাসরত এবং গবেষক, ফটোগ্রাফার সবাই শ্রদ্ধা য় নত হই, তিনি হলেন স্যার চার্লস ড’য়লি। ঢাকা নগরীর ইতিবৃত্তে যারা উৎসাহী তাদের কাছে স্যার ড’য়লি (১৭৮১-১৮৪৫) শুধু পরিচিত কোনো নাম নয়, শ্রদ্ধা ও ভালোবাসায় সম্মানসূচক একটি অধ্যায়। আঠারো ও উনিশ শতকের প্রথম দিকে ঢাকার চেহারা কেমন ছিল, তা জানতে হলে ড’য়লির আঁকা ছবির ভেতর দিয়েই ঢাকাকে চিনতে হবে। এ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। কারণ ব্রিটিশ আমলে যত প্রখ্যাত ইংরেজ চিত্রশিল্পী ভারতবর্ষে এসেছিলেন, তাদের কেউই ঢাকায় আসেননি। ব্যতিক্রম শুধু স্যার ড’য়লি ও জর্জ চিনারি। তখন ক্যামেরা আবিষ্কার হলেও কেউ ক্যামেরার ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে ঢাকাকে দেখেননি।

স্যার ড’য়লি ঢাকায় এসেছিলেন সরকারি কালেক্টর হিসেবে প্রশাসনিক কর্মভার নিয়ে, মানে প্রথম সারির ডাকসাইটে ঔপনিবেশিক আমলা। কিন্তু ১৮০৮ সালে কালেক্টর হয়ে তিনি যখন ঢাকা আসেন, ইতিহাস কিন্তু তাকে মনে রেখেছে রাজকর্মচারী হিসেবে নয়, সংবেদনশীল চিত্রশিল্পী হিসেবে। তিনি কাব্যচর্চা করতেন, কিন্তু ছবি আঁকার যে হাত বিধাতা তাকে দিয়েছিলেন, তার সঙ্গে ওই কাব্য প্রতিভার তুলনা হয় না। তিনি সরকারি চিঠি এবং কাগজপত্রে যত না কলম চালিয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি কলম চালিয়ে রঙতুলির আঁচড় কেটেছেন ক্যানভাসে এ ঢাকাকে নিয়ে।

হয়তো তার ভেতরে একটা কথা বা চিন্তা কাজ করত যে, ‘আমার ছবি বলবে কথা যখন আমি থাকব না’। এই মহান শিল্পীর জন্ম ১৭৮১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলার মুর্শিদাবাদে। বলা চলে তিনিই প্রথম কোনো বেসামরিক নাগরিক, যিনি এই দেহাতি প্রজাসাধারণকে তাদের সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত থেকে অনুধাবনের এবং তাদের শান্তিপূর্ণ ও সম্মতির ভিত্তিতে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তার বাবাও ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

স্যার চার্লস ড’য়লি অবসর নিয়ে ইতালিতে স্থায়ী হয়েছিলেন। সেখানে ১৮৪৫ সালে ৬৪ বছর বয়সেই এ মহান শিল্পী মহাপ্রয়াণে যান। মৃত্যুর ১৮১ বছর পেরিয়ে গেলেও তার সৃজনশীল কাজের আজ পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় না। তার পুরো কাজটাই লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত আছে। পুরো কাজের ডকুমেন্টেশনের ওপর একটা ‘পাবলিকেশন অ্যান্টিকুইটিস অব ঢাকা’ সর্বাধিক আদরণীয় অথচ দুষ্প্রাপ্যতম একটি বই, যা বাংলাদেশের কোনো গ্রন্থাগারে পাওয়া যায় না।

 

ঢাকাকালেক্টরশৌখিন চিত্রশিল্পীচার্লস ড’য়লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ