ব্রিটিশ আমলে এ দেশে জ্ঞানচর্চায় কিছু উৎসাহী কর্মচারী
এসেছিলেন। তারা সবাই আমলা, কাজ করতেন প্রশাসনের উচ্চপদে। এ দেশের প্রাচীন ইতিহাস আর
ওই ঐতিহ্যের প্রতি ছিলেন তারা শ্রদ্ধাশীল। তাদের মধ্যে একজনের নাম উচ্চারণ করলে এই
উপমহাদেশ এবং আমরা যারা মোগল রাজধানী ঢাকাতে আজও বসবাসরত এবং গবেষক, ফটোগ্রাফার সবাই
শ্রদ্ধা য় নত হই, তিনি হলেন স্যার চার্লস ড’য়লি। ঢাকা নগরীর ইতিবৃত্তে যারা উৎসাহী
তাদের কাছে স্যার ড’য়লি (১৭৮১-১৮৪৫) শুধু পরিচিত কোনো নাম নয়, শ্রদ্ধা ও ভালোবাসায়
সম্মানসূচক একটি অধ্যায়। আঠারো ও উ...