Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় দশচক্র

গল্পে ধাঁধা

জাদুঘরে চোর

জেড হোসেন
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৫
শেয়ার করুন:
জাদুঘরে চোর

গ্রাফিকস: আগামীর সময়

‘আজ রাতে ঢাকায় ফেরত না গিয়ে দুদিন পরে গেলে হয় না?’ ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো স্থানীয় পুলিশ অফিসার নোমান রিজভির কণ্ঠ। তিন দিনের ছুটিতে স্কুলের বন্ধুদের আমন্ত্রণে রাজশাহী এসেছিল জাভেদ ফয়সাল। ঘোরাঘুরি আর হৈ-হুল্লোড়ে বেশ ভালো কেটেছে অনেক দিনের জমে থাকা ছুটিটা। আজ রাতে ঢাকায় ফিরতি বাস। হোটেলের সুইমিংপুলে বেশ কিছুক্ষণ সাঁতার কেটে সবে রুমে ফিরেছে, এরই মধ্যে সহপাঠী নোমানের ফোন। গোয়েন্দা বন্ধুকে যখন দুদিন থেকে যেতে অনুরোধ করছে, সেটি যে কোনো কেসে সাহায্য করার জন্য, তা বলা বাহুল্য। জাভেদের হাতে অবশ্য অন্য কোনো কেস নেই। জাভেদ সায় দিল, ‘তা দুদিন থেকে যেতেই পারি, যদি কাজ শেষে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে দিস...।’

কথা শেষ হওয়ার আগেই নোমানের উত্তর, ‘ওসব নিয়ে একদম ভাববি না!’ হাঁপ ছেড়ে বাঁচল যেন। ‘এ কেসটা মামুলি কোনো কেস নয়। বরেন্দ্র জাদুঘরের প্রধান কিউরেটর ফোন করেছিলেন। জাদুঘর থেকে চুরি হয়ে গেছে এক মহামূল্যবান পুঁথি। তাও নিজেদের সংগ্রহ থেকে হলে একটা কথা ছিল। পুঁথিটি এসেছিল কলকাতার আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্টস থেকে। গত সাত দিন বরেন্দ্র জাদুঘরে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়— দক্ষিণ এশিয়ার শিল্পকলা ও প্রত্নতত্ত্ব নিয়ে। দেশ-বিদেশের বহু বিশিষ্ট গবেষক, ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ এই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। সম্মেলন উপলক্ষে কলকাতার জাদুঘর থেকে বেশ কয়েকটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বরেন্দ্র জাদুঘরে পাঠানো হয়েছিল বিশেষ প্রদর্শনীর জন্য। সেই নিদর্শনগুলোর মধ্যেই ছিল পুঁথিটি। সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য নিদর্শনের মতো পুঁথিটিও কলকাতায় ফিরিয়ে দেওয়ার কথা। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু কে জানত, ফেরত যাওয়ার আগেই এই প্রাচীন পুঁথিকে ঘিরে এমন এক অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত হবে! এ ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বরেন্দ্র জাদুঘর কর্তৃপক্ষ। সময়মতো পুঁথিটি উদ্ধার করে সমস্যার সমাধান করা না গেলে তার আঁচ যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গিয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।’ প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নোমান। ‘আমরা পুলিশ ফোর্স নিয়ে এখনই রওনা হয়েছি। তুই তৈরি হয়ে থাক, হোটেল থেকে পিকআপ করে নিচ্ছি।’

ডিসেম্বরে দিনের আলো কমে যেতেই যেন ঠান্ডা নামে ঝপাৎ। সারা দিনই একটু শীত শীত ভাব থাকলেও সন্ধ্যার পর মোটা জ্যাকেট গায়ে দিতে হয়। তৈরি হয়ে হোটেলের লবিতে অপেক্ষা করছিল জাভেদ। বসে বসে ইন্টারনেটে পড়ে নিয়েছে এই সম্মেলনের ব্যাপারে। বেশ ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী এই সম্মেলন আর বিশেষ প্রদর্শনী। দেশ-বিদেশের শতাধিক শিল্প অনুরাগী আর গবেষকের ভিড়ে মুখর ছিল জাদুঘর। চোরের সন্ধান না মিললে যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়বে, তা সহজেই অনুমেয়।

হোটেল থেকে বরেন্দ্র জাদুঘর গাড়িতে মিনিট দশেকের পথ। জাভেদকে সঙ্গে করে জাদুঘরের মূল ভবনে প্রবেশ করতে নোমান দেখতে পেল, তাদের অপেক্ষায় আছেন প্রধান কিউরেটর সিকান্দার সাহেব। কপালে দুশ্চিন্তার ভাঁজ। পরিচয়পর্ব শেষে বলে উঠলেন সিকান্দার, ‘আজ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন। গতকাল প্রদর্শনী শেষ হয়েছে, তাই আজ কিছুটা গোছগাছ করার জন্য অল্প কিছু স্টাফ নিয়ে সকাল থেকে কাজ করছিলাম আমরা, বিশেষ করে আশুতোষ মিউজিয়াম থেকে আসা সংগ্রহ যেন যথাসময়ে ফেরত দিতে পারি, সেটার একটা তাড়া ছিল। ১২টা নাগাদ কাজ অর্ধেকের বেশি শেষ। তারপর আমি মধ্যাহ্ন বিরতিতে বাসায় যাই। প্রতিদিন তাই করি; কেননা বাসাটা এই ক্যাম্পাসে, হেঁটেই যাওয়া যায়। আমাদের রেজিস্ট্রার রায়হান থেকে যায় অফিসেই লাঞ্চ সারবে বলে। আর সবকিছুর সঙ্গে আর্কাইভ রুমে রাখা ছিল পুঁথিটা। তালপাতার ওপর ব্রাক্ষ্মীলিপিতে হাতে লেখা পুঁথি ওটা। পুরনো শাল কাঠের দুটো পাটাতনের মাঝখানে যত্ন করে রাখা, চারপাশে সুতা দিয়ে বাঁধা। ধারণা করা হয়, এ অঞ্চলের সবচেয়ে পুরনো পুঁথি এটা। ঐতিহাসিক বিচারে অমূল্য। আমি দেড়টার দিকে ফিরে রায়হানকে নিয়ে আর্কাইভ রুমে গিয়ে দেখি পুঁথিটা গায়েব! আঁতিপাঁতি করে খুঁজলাম। কোত্থাও নেই! কিন্তু স্পষ্ট মনে আছে, মাঝের উঁচু টেবিলটার ওপর রেখে গেছিলাম বিরতির ঠিক আগে।’

এতক্ষণ কোনো কথা না বলে শুনছিল ওরা। সুযোগ পেয়ে জাভেদ বলল, ‘এমন পুঁথি আন্তর্জাতিক চোরাচালান বাজারে লাখ লাখ ডলারে বিক্রি হবে। দুর্লভ এই নিদর্শনের জন্য ক্রেতার অভাব হবে না। আপনারা ছাড়া আর কেউ কি ছিলেন এ তল্লাটে?’

পাশে দাঁড়িয়ে শুনছিলেন রায়হান। তিনি বললেন, ‘আমরা ছাড়া বাইরের আর যারা ছিল, তারা সবাই বিদেশি নাগরিক। বিশেষ বিবেচনায় তাদের ছুটির দিনেও এখানে আসতে দেওয়া হয়েছে। যেমন— সিডনি থেকে আসা আর্কিটেকচারাল ফটোগ্রাফার ও পেইন্টার পিটার ব্রিগস, যিনি দেশে-বিদেশে স্থাপত্যের ছবি তোলেন ও আঁকেন। আজ সকালে ভেতরের চত্বরে বসে মিউজিয়াম ভবনের ছবি আঁকছিলেন তিনি। তারপর ফরাসি গবেষক জেরেমি রেনসন। প্রাচীন হরফ আর আদিম যুগের লেখার ধরন নিয়ে তার দারুণ ঝোঁক। সম্মেলনে সপ্তাহব্যাপী ছিলেন আর আর্কাইভ রুমেও গেছেন একাধিকবার। কাল দেশে ফিরে যাবেন বলে নিচতলার সংস্কৃত শিলালিপিগুলো একবার ভালো করে দেখতে চেয়েছিলেন। আর ছিলেন ভারত থেকে আসা মাস্টার্সের ছাত্র প্রতীক বর্মা। ওর থিসিসের বিষয় ভারতবর্ষের প্রাচীন পুঁথি! দোতলার লাইব্রেরিতে পড়তে এসেছিল ১০টার দিকে। আগামী সপ্তাহেই দেশে ফেরার কথা ওর। তবে শুনছি, থিসিসের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ফান্ডিংটাও নাকি বন্ধ হয়ে যেতে পারে।’

নোমানের নির্দেশে ততক্ষণে কাজে লেগে গেছে ফরেনসিক টিম। এদিকে সিকান্দার সাহেবের অনুরোধে পিটার, জেরেমি ও প্রতীক বসে অপেক্ষা করছিলেন তার অফিসে। চুরির ব্যাপারটা সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। তিনি জাভেদকে শুধু অনুরোধ করলেন, যেহেতু এরা সবাই সম্মানিত অতিথি, তাই যেন সাবধানে জেরা করা হয়। ‘তদন্তের শেষে যদি দেখা যায়, এদের কেউই অপরাধের সঙ্গে যুক্ত নন, তাহলে আমাদের অবস্থা বিব্রতকর হয়ে দাঁড়াবে।’

কুশল বিনিময়ের পর প্রথমেই প্রতীকের দিকে দৃষ্টি দিল নোমান ও জাভেদ। নার্ভাস চেহারা, চোখের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। নোমান বলল, ‘শুনেছি, আপনার ফান্ডিং বন্ধ হয়ে গেলে এতদূর এসেও ডিগ্রিটা আর নেওয়া হবে না আপনার। এদিকে পুঁথিটা বিক্রি করতে পারলে একটা কেন; চারটা মাস্টার্স করতে পারেন অনায়াসে।’ খোঁচাটা গিয়ে লাগল যেন জায়গামতো। প্রতীক বলল, ‘আপনারা কি ভেবেছেন ভারত থেকে এ দেশে এসে আমি নিজের দেশেরই সম্পদ চুরি করব? লাইব্রেরিতেই ছিলাম আমি পুরোটা সময়। আর ১২টা থেকে সোয়া ১টা আমার সুপারভাইজরের সঙ্গে ভিডিও মিটিংয়ে ছিলাম। বিশ্বাস না হলে উনাকে ফোনে জিজ্ঞাসা করতে পারেন।’

ফরাসি গবেষক জেরেমি বললেন, ‘আমার কাজ প্রাচীন হরফ নিয়ে। তাই সংস্কৃত শিলালিপিগুলো একটু খুঁটিয়ে দেখছিলাম। আমার কাজ শেষ হলে ১টা নাগাদ আমি বেরিয়ে পড়ি। পরে সিকান্দারের ফোন পেয়ে আবার এসেছি।’ জাভেদের মাথায় তখন ঘুরছে অন্য চিন্তা। ওর চোখ গেছে জেরেমির তর্জনীতে। সেখানে একটা গাঢ় বাদামি কালির দাগ। এরকম বিশেষ কালি আর্কাইভার আর ক্যালিগ্রাফাররা ব্যবহার করেন। ‘এই কালিটা কি পুঁথির হরফ কপি করতে গিয়ে হাতে লাগিয়েছেন?’ জেরেমি খানিক চমকে উঠে বললেন, ‘আরে না না, এটা তো আমার জুতার কালি; সকালে তড়িঘড়ি করতে গিয়ে লাগিয়েছি বোধ হয়।’ এরই মধ্যে ফরেনসিক জানিয়েছে, আর্কাইভ রুমের দরজা আর ভেতরের একাধিক জায়গায় মিলেছে জেরেমির আঙুলের ছাপ।

সোফায় বসে খানিকটা উশখুশ করছিলেন ফটোগ্রাফার ও পেইন্টার পিটার। ওর দিকে নজর দিতেই বললেন, ‘জানেন তো, বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর। এখানে এসে ছবি আঁকা আর তোলার ইচ্ছা ছিল।’ জাভেদ জিজ্ঞাসা করল, ‘ঠিক কতক্ষণ ছিলেন এখানে?’ পিটার তখন বললেন, ‘এই তো সকাল সাড়ে ১১টায় পেইন্টিংটা শেষ হয়। তারপর কিছু ছবি তুলি। চাইলে দেখতে পারেন; আমার ক্যামেরায় তারিখ ও সময় অটোমেটিকভাবে স্ট্যাম্প হয়ে যায়।’ বলে গলায় ঝোলানো ক্যামেরার দিকে নির্দেশ করলেন পিটার।

ভালো ছবি তোলেন তিনি, ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে ভাবছিল জাভেদ। সব ছবিই জাদুঘরের বাইরে তোলা, আবার কিছু আছে ক্যাম্পাসের অন্যান্য ভবনের, গাছপালা— সবুজের ছবি, আলোছায়ার খেলা। জাদুঘরের পূর্বদিকের তালগাছগুলোর দীর্ঘ ছায়া কয়েকটি ছবিতে এসে পড়েছে শতবর্ষী ভবনটির গায়ে। সত্যিই চমৎকার।

জেরা শেষে হাসিমুখে বের হয়ে এসে উৎকণ্ঠিত সিকান্দার সাহেবকে জানাল জাভেদ, ‘চিন্তার কিছু নেই। সামান্য একটা ভুল করে ধরা পড়েছে চোর। বাকিটা নোমান সামলে নেবে।’

 

বলুন পাঠক, কে চুরি করেছে এই মহামূল্যবান পুঁথি? আর ঠিক কোন ভুলটায় ধরা পড়েছে সে?

 

উত্তর পাঠাতে হবে ২ ডিসেম্বরের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।
জাদুঘরচোরসুইমিংপুলআমন্ত্রণপুঁথিঝপাৎদুশ্চিন্তার ভাঁজউৎকণ্ঠিতদশচক্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ