Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফিচার

মানুষের মতোই সুর বাঁধে পাখিরা!

  • চমকে দিল নতুন গবেষণা
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫
শেয়ার করুন:
মানুষের মতোই সুর বাঁধে পাখিরা!

পাখির গান শুনলে অনেক সময় মনে হয়, যেন কোনো অদৃশ্য সুরকার নিজের মতো করে সুর বুনে চলেছেন। সে সুরের মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের কথা বলা ও গান গাওয়ার সঙ্গে অদ্ভুত কিছু মিল। শুধু সুরের মাধুর্য নয়, শব্দ সাজানোর ছন্দেও মানুষের সঙ্গে পাখিদের মিল রয়েছে। সম্প্রতি এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য সামনে এসেছে। গবেষকরা বলছেন, মানুষের কথাবার্তা ও গানের যে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, পাখির কণ্ঠেও তার প্রতিফলন দেখা যায়।

গত ১ নভেম্বর ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত একটি নিবন্ধে এই গবেষণার বিস্তারিত জানিয়েছেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক লোগান এস জেমস ও জন সাকাতা এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রা ওডাইক। তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’-এ।

গবেষণার পরিধিও বেশ বড়। বিশ্বের ৫২টি ভাষায় মানুষের কথা বলা ও গান গাওয়ার নমুনার সঙ্গে ৩৬৭ প্রজাতির পাখির গান মিলিয়ে দেখেছেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে, ভাষা কিংবা সংস্কৃতি আলাদা হলেও মানুষের কথা বলার ছন্দে কিছু সাধারণ প্রবণতা থাকে। পাখিদের গানেও প্রায় একই ধরনের বৈশিষ্ট্য চোখে পড়েছে।

১০ বছরের গবেষণা, বিশ্লেষণে ৭০ হাজারের বেশি শব্দাংশ

এ অনুসন্ধানের শুরু আজ থেকে প্রায় এক দশক আগে। জেব্রা ফিঞ্চ প্রজাতির পাখির গান নিয়ে কাজ করতে গিয়ে মানুষের কণ্ঠের সঙ্গে ছন্দের কিছু মিল খুঁজে পেয়েছিলেন গবেষকরা। পরে সেই মিল শুধু একটি প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ কি না, তা জানার আগ্রহ তৈরি হয়। শুরু হয় আরও বিস্তৃত অনুসন্ধান।

পৃথিবীর নানা প্রান্তের পাখিপ্রেমীরা পাখির ডাক ও গানের রেকর্ডিং অনলাইন সংগ্রহশালায় জমা রাখেন। গবেষকরা সেই বিপুল রেকর্ডিংয়ের সাহায্য নেন। ৩৬০টিরও বেশি প্রজাতির পাখির গান থেকে আলাদা করে চিহ্নিত করা হয় প্রতিটি শব্দাংশ। সব মিলিয়ে বিশ্লেষণের তালিকায় জায়গা পায় ৭০ হাজারেরও বেশি শব্দাংশ। পরে মানুষের কথা বলা ও গান গাওয়ার নমুনার সঙ্গে সেগুলোর তুলনা করা হয়।

কোথায় মিল মানুষ ও পাখির কণ্ঠে?

তুলনামূলক বিশ্লেষণে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। মানুষ যেমন কথা বা গানের কোনো অংশের শেষে তুলনায় দীর্ঘ স্বর ব্যবহার করে, পাখিদের গানেও একই প্রবণতা রয়েছে। আবার পরপর উচ্চারিত শব্দাংশের মধ্যে স্বরের ওঠানামা বা পিচের পরিবর্তন নিয়ন্ত্রণে রাখার প্রবণতাও দুই ক্ষেত্রেই দেখা যায়।

ছন্দের ক্ষেত্রেও মিল কম নয়। মানুষের কথা বলা ও গানের মতো পাখিরাও অনেক সময় নিয়মিত, সহজে অনুমান করা যায় এমন ছন্দে সুর সাজায়। তবে সব মিল একরকম নয়। কিছু বৈশিষ্ট্যে পাখির গান মানুষের গানের কাছাকাছি, আবার কিছু ক্ষেত্রে মানুষের কথাবার্তার সঙ্গে তাদের মিল বেশি।

কণ্ঠস্বর শেখার ক্ষমতাই কি আসল কারণ?

মানুষ অন্যের কথা শুনে ভাষা ও উচ্চারণের ধরন রপ্ত করে। বেশ কিছু পাখির মধ্যেও অন্যের কাছ থেকে কণ্ঠস্বর শেখার ক্ষমতা রয়েছে। তাই মানুষের সঙ্গে পাখির গানের এই মিলের নেপথ্যে শেখার ক্ষমতা কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে চান গবেষকরা।

সেজন্য কণ্ঠস্বর শিখতে পারে এমন দুই ধরনের পাখি— গানপাখি বা অসিন এবং হামিংবার্ডের গান পরীক্ষা করা হয়। পাশাপাশি যেসব পাখি অন্যের কাছ থেকে কণ্ঠস্বর শেখে না, সেই সাবঅসিন ও নাইটজার প্রজাতির গানও তুলনায় রাখা হয়।

কিন্তু ফল গবেষকদের প্রাথমিক ধারণার সঙ্গে পুরোপুরি মেলেনি। পাখির কণ্ঠস্বর শেখার ক্ষমতা আছে কি নেই, তার সঙ্গে গানের ছন্দ কিংবা শব্দ সাজানোর বৈশিষ্ট্যের সরাসরি সম্পর্কের জোরালো প্রমাণ পাওয়া যায়নি।

শ্বাসের ছন্দেই কি লুকিয়ে রয়েছে রহস্য?

তাহলে মানুষের কথা আর পাখির গানে এমন মিল তৈরি হচ্ছে কীভাবে? গবেষকদের ধারণা, এর উত্তর থাকতে পারে শরীরের ভেতরের শব্দ তৈরির প্রক্রিয়ায়। মানুষ ও পাখি— উভয়ের ক্ষেত্রেই ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস এবং কণ্ঠস্বর তৈরির পেশির মধ্যে সূক্ষ্ম সমন্বয় প্রয়োজন। শ্বাসের প্রবাহের সঙ্গে পেশির এই ওঠানামা শব্দের দৈর্ঘ্য, ছন্দ ও বিন্যাসকে প্রভাবিত করতে পারে।

অর্থাৎ, ভাষা শেখার ক্ষমতা আলাদা হলেও শব্দ তৈরির শারীরিক প্রক্রিয়ায় কিছু মৌলিক মিল মানুষের সঙ্গে পাখিদের কণ্ঠে একই ধরনের ছন্দ তৈরি করতে পারে। যদিও এটি এখনো গবেষকদের একটি সম্ভাব্য ব্যাখ্যা। বিষয়টি নিশ্চিত হতে আরও অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।

 

পাখিগবেষণাসুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল