Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১ হাজার ১৭৭ পদে নিয়োগ

agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১ হাজার ১৭৭ পদে নিয়োগ

সংগৃহীত ছবি

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে বিভিন্ন পদে ১ হাজার ১৭৭ জন নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির নিয়োগ বিধিমালা ২০২৬ অনুযায়ী সম্পূর্ণ চুক্তিভিত্তিক এসব পদে জনবল নেওয়া হবে। সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রকৌশলীসহ বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

চিকিৎসক ও নির্বাহী পদে ৩১৫ জন নিয়োগ
চিকিৎসক ও নির্বাহী পর্যায়ে মোট ৩১৫টি পদে জনবল নেওয়া হবে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট পদে পাঁচজন, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে একজন, কনসালট্যান্ট পদে ৮৫ জন, সিনিয়র মেডিক্যাল অফিসার বা স্পেশালিস্ট পদে ২০ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব ও চিফ সিকিউরিটি অফিসার পদেও একজন করে নিয়োগ দেওয়া হবে।

সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্ট পদে আবেদনের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) স্বীকৃত এমবিবিএস ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সিনিয়র কনসালট্যান্ট পদে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ১০ বছরের এবং কনসালট্যান্ট পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চিফ এক্সিকিউটিভ অফিসার পদে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট হাসপাতালে সিইও, সিওও বা পরিচালক হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অন্যদিকে মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং স্থায়ী নিবন্ধন থাকতে হবে।

নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্টে ৬৪৩ পদ
নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট বিভাগে সবচেয়ে বেশি ৬৮৩ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে হেড অব নার্স পদে একজন, স্পেশালাইজড নার্স পদে ২০০ জন এবং জেনারেল নার্স পদে ৪০০ জন নেওয়া হবে। এ ছাড়া ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্টসহ বিভিন্ন পদ রয়েছে।

হেড অব নার্স ও স্পেশালাইজড নার্স পদে নার্সিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত হতে হবে। হেড অব নার্স পদে অন্তত ১০ বছরের এবং স্পেশালাইজড নার্স পদে সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। জেনারেল নার্স পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর এবং সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশাসন ও প্রকৌশল বিভাগে ৫৩ জন
প্রশাসন, প্রকৌশল ও পরিচালনা বিভাগে ৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ বিভাগে ম্যানেজার—ফুড অ্যান্ড বেভারেজ, ম্যানেজার—ফার্মেসি, ম্যানেজার—হাউসকিপিং, হেড অব ইঞ্জিনিয়ারিং, হেড অব আইটি, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, অডিটর, এক্সিকিউটিভ (অ্যাডমিন অ্যান্ড এইচআর), এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), ফ্রন্ট ডেস্ক অফিসার ও কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদ রয়েছে।

ব্যবস্থাপক পর্যায়ের পদগুলোতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হেড অব ইঞ্জিনিয়ারিং ও হেড অব আইটি পদে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে ফ্রন্ট ডেস্ক অফিসার পদে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

কারিগরি ও সহায়ক পদে ৬৬ জন
কারিগরি ও সাধারণ সহায়ক বিভাগে ৬৬টি পদে জনবল নেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও আইটি টেকনিশিয়ান, মেডিক্যাল গ্যাস টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সচালক, চিলার অপারেটর, বয়লার অপারেটর, ওটি অ্যাটেনডেন্ট, ইমেজিং অ্যাটেনডেন্ট, ল্যাব অ্যাটেনডেন্ট ও প্লাম্বার পদ রয়েছে।
এসব পদে শিক্ষাগত যোগ্যতা পদভেদে এসএসসি, এইচএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও সনদ চাওয়া হয়েছে। অধিকাংশ পদে সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ বিভাগের বিভিন্ন পদের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর।

অনলাইনে আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (https://ssh.bmu.ac.bd)। আবেদন ফি ১ হাজার টাকা, যা পূবালী ব্যাংক পিএলসির যেকোনো অনলাইন শাখার মাধ্যমে বিএসইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের অনুকূলে জমা দিতে হবে। ফি জমার শেষ সময় ১২ নভেম্বর ২০২৬, ব্যাংকিং কার্যক্রম চলাকালীন সময় পর্যন্ত।

টাকা জমা দেওয়ার পরবর্তী কর্মদিবসে ব্যাংক থেকে পাওয়া ব্যাচ ও স্ক্রল নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, স্বাক্ষরের ছবি এবং ব্যাংকে টাকা জমার রসিদ আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলে পাওয়া ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে এগুলো ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
মেডিক্যাল অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। হেড অব নার্স ও এমব্রায়োলজিস্ট পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রশাসন, প্রকৌশল ও পরিচালনা বিভাগের কয়েকটি নির্দিষ্ট পদেও সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। অন্য পদগুলোর ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দেখাতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

সব পদে নিয়োগ হবে দুই বছরের চুক্তিতে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ নবায়নযোগ্য। বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।


jobjob circularচাকরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল