Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

ভাষায় গড়া ক্যারিয়ার

ফাতিমা আলম মেঘলা
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯
ভাষায় গড়া ক্যারিয়ার

ছবি: আগামীর সময়

মাতৃভাষার পাশাপাশি এক বা একাধিক বিদেশি ভাষা জানা শুধু বাড়তি যোগ্যতা নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার অপরিহার্য শর্তও। ক্যারিয়ার ও আত্মোন্নয়নে ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে লিখেছেন ফাতিমা আলম মেঘলা

বৈশ্বিক চাকরির বাজারে বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক সংস্থাগুলো প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি প্রার্থীর যোগাযোগ দক্ষতাকেও গুরুত্ব দেয়। কোনো পেশাজীবী বিদেশি ক্লায়েন্টের নিজস্ব ভাষায় যোগাযোগ করতে পারলে ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা সহজ হয়, যা তাকে গ্লোবাল করপোরেট প্রতিযোগিতায় এগিয়ে রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিশাল অর্থনৈতিক বাজারের কারণে আরবি ভাষার গুরুত্ব বাড়ছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এখন চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতি বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতো দক্ষ পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে। আধুনিক বা প্রাতিষ্ঠানিক আরবিতে দক্ষ ব্যক্তিদের জন্য বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি, কূটনৈতিক মিশন, অ্যাভিয়েশন খাত ও আন্তর্জাতিক অনুবাদ সংস্থায় উচ্চ আয়ের সম্ভাবনা রয়েছে। ইংরেজি, ফ্রেঞ্চ, রুশসহ অন্যান্য ভাষায় দক্ষতার ক্ষেত্রেও সম্ভাবনার দ্বার উন্মুক্ত।

অফুরান সুযোগ

বিদেশি ভাষায় দক্ষতা বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরির সুযোগ বাড়ায়। এর মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কূটনৈতিক মিশন ও দূতাবাসে ফরেন রিলেশনস অফিসার বা কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজের সুযোগ তৈরি হয়। পাশাপাশি অনুবাদ, দোভাষী, আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং, গ্লোবাল কাস্টমার সাপোর্ট ও পর্যটন খাতে ভাষাদক্ষ জনবলের চাহিদা অনেক। নির্দিষ্ট ভাষাজ্ঞান থাকলে গ্লোবাল আইটি ও ডেটা অ্যানালিটিকস খাতে রিমোট জবের মাধ্যমে ঘরে বসেই উচ্চ আয়ের সুযোগ পাওয়া যায়। এ ছাড়া উচ্চশিক্ষার স্কলারশিপ অর্জনেও বিদেশি ভাষার সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অ্যাপে শেখার উপায়

গেমিফিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্পেসড রিপিটেশন প্রযুক্তির কারণে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভাষা শেখা আরও সহজ ও ফলপ্রসূ হয়ে উঠেছে। নতুনদের পক্ষে ‘ডুয়োলিংগো’ খেলার ছলে শব্দভাণ্ডার ও ব্যাকরণের ভিত্তি গড়ে তোলা সম্ভব। বাস্তব জীবনের কথোপকথন ও পেশাগত যোগাযোগ দক্ষতা উন্নয়নে ‘বাবেল’ গেম বেশ কাজের। আর ‘মেমরাইজ’ অ্যাপটি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয়, ডাচ, পর্তুগিজ, জাপানিজ, কোরিয়ানসহ বিভিন্নভাষী নেটিভ স্পিকারদের ভিডিও এবং এআই প্র্যাকটিসের মাধ্যমে স্বাভাবিক উচ্চারণ ও বাস্তব ভাষা ব্যবহারে দক্ষ করে তোলে।

বিশেষজ্ঞের পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক মো. দিদারুল ইসলামের মতে, মাতৃভাষার গণ্ডি পেরিয়ে নতুন কোনো ভাষা শেখা শুধু কিছু শব্দ বা ব্যাকরণ আয়ত্ত করা নয়; বরং একটি সম্পূর্ণ নতুন সংস্কৃতির দুয়ার উন্মুক্ত করা। তিনি আরও বললেন, ‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে একটি বাড়তি বা তৃতীয় ভাষা জানা থাকা ক্যারিয়ারের জন্য বিশাল প্লাস পয়েন্ট।’ বাংলাদেশে বর্তমানে চীন ও জাপানের বহুজাতিক কোম্পানিগুলো বিপুল বিনিয়োগ এবং বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ করছে। যারা চীনা বা জাপানিজ ভাষা জানেন, স্বাভাবিকভাবেই এসব কর্মক্ষেত্রে তাদের চাহিদা আকাশচুম্বী। সাধারণ যোগ্যতার পাশাপাশি একটি আন্তর্জাতিক ভাষা জানা থাকলে করপোরেট সেক্টরে বহুগুণ ভালো বেতন এবং দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি হয়। তা ছাড়া গ্লোবাল কোম্পানিগুলোতে লিয়াজোঁ অফিসার, দোভাষী বা অনুবাদক হিসেবেও আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও ভাষা শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে বলে জানান তিনি। বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় স্থানীয় ভাষা জানা থাকলে সেখানে মানিয়ে নেওয়া এবং পার্টটাইম চাকরি পাওয়া অনেক সহজ হয়। মো. দিদারুল ইসলাম বললেন, ‘ভাষা শেখার কোনো বয়স নেই। বর্তমানে অনেক মানুষ তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কিংবা মধ্য বয়সে পৌঁছেও নতুন কোনো তৃতীয় ভাষা শেখায় মনোনিবেশ করছেন।’

ভাষা শিক্ষা মানুষের মেধা, মনন ও ব্যক্তিত্ব বিকাশের একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণা অনুযায়ী, নতুন ভাষা শেখার প্রক্রিয়া মস্তিষ্কের নিউরনগুলোকে সক্রিয় রাখে, জ্ঞানীয় দক্ষতা বাড়ায় এবং দীর্ঘ সময় ধরে মস্তিষ্ক সচল রাখে। তাই ক্যারিয়ার উন্নয়ন, উচ্চশিক্ষা, মানসিক সুস্থতা কিংবা ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করা— যে উদ্দেশ্যেই হোক না কেন, নতুন ভাষা শেখা জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

লেখক: সহকারী অধ্যাপক, প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

সরাসরি শিখবেন যেখানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট: এখানে আরবি, চীনা, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইতালীয়, জাপানি, কোরিয়ান, ফারসি, রুশ, স্প্যানিশ ও তুর্কি ভাষা শেখার সুযোগ রয়েছে। এ ছাড়া সংক্ষিপ্ত সান্ধ্য কোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রি-ইন্টারমিডিয়েট এবং বিদেশিদের জন্য বাংলা কোর্স চালু আছে। ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৫৯৫০, রেজিস্ট্রেশন নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৮৫১৫ এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য ৮৮১৫ টাকা। অফিসিয়াল ফেসবুক পেজ:
www.facebook.com/seba.iml।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ: আন্তর্জাতিকমানের ইংরেজি ভাষা ও আইইএলটিএস প্রস্তুতি কোর্স পরিচালনা করে এই প্রতিষ্ঠান। ২৪ ঘণ্টার স্পোকেন ইংলিশ কোর্সের ফি ১৩৯০০ টাকা। জেনারেল ইংলিশ স্কিলস ও আইইএলটিএস কোচ কোর্সের ফি অনলাইনে ১১০০০ এবং সরাসরি ক্লাসে ১৮০০০ টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য ২০, ৪০ ও ৬০ ক্রেডিটের প্যাকেজের মূল্য যথাক্রমে ৩১১৫৯, ৫২৬৬৬ ও ৬৬৭৯০ টাকা। ওয়েবসাইট: www.britishcouncil.org.bd।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা: বিভিন্ন বয়স ও দক্ষতার শিক্ষার্থীদের জন্য ফ্রেঞ্চ ভাষার কোর্স পরিচালনা করে এই প্রতিষ্ঠান। সুপার ইনটেনসিভ (এ১, ৪০ ঘণ্টা) কোর্সের ফি ১১৫৫০ এবং ইনটেনসিভ বিগিনার কোর্সের ফি ১৪৮৫০ টাকা থেকে শুরু। বিওয়ান লেভেলের ৬০ ঘণ্টার অনলাইন কোর্সের ফি ১৩১৫০ থেকে ১৬৫৫০ এবং সশরীরে কোর্সের ফি ১৩১৫০ থেকে ১৪১৮০ টাকা। ওয়েবসাইট: www.afdhaka.org।

গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশ: এখানে ‘এ১’ থেকে ‘সি১’ কোর্স পর্যন্ত জার্মান ভাষা শেখানো হয়। প্রতিটি কোর্সের ফি ২৭৩০০ টাকা। ৯ সপ্তাহব্যাপী কোর্সগুলোতে টিচিং ইউনিট রয়েছে ১৬০টি। ঢাকা ক্যাম্পাসে সরাসরি বা অনলাইনে ক্লাস করার সুযোগ আছে। যদিও বর্তমানে কোর্স সাময়িকভাবে বন্ধ রয়েছে। অনলাইনে যোগাযোগ: www.goethe.de/ins/bd/en/spr/kur.html।

রাশিয়ান হাউজ: রুশ ভাষায় কথা বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক মাল্টিমিডিয়া পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। কোর্স ফি ৮৫০০ থেকে ৯৫০০ টাকা। যোগাযোগ নম্বর: ৮৮০১৮১৭-২৯৪৫৯৫; ইমেইল: rusedu.bd@yandex.com । ওয়েবসাইট: https://bangladesh.rs.gov.ru/en।

 

 

মাতৃভাষাবিদেশি ভাষাক্যারিয়ার ক্লাবআত্মোন্নয়ন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    ০৫ জুলাই ২০২৬, ০১:০১

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯

    ‘কাণ্ডারি চল’ আর্জেন্টিনার জন্যই ডেডিকেটেড

    ‘কাণ্ডারি চল’ আর্জেন্টিনার জন্যই ডেডিকেটেড

    ০৫ জুলাই ২০২৬, ০২:২০

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৪

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪১

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪৮

    ফতুল্লায় পিটুনিতে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ

    ফতুল্লায় পিটুনিতে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ

    ০৫ জুলাই ২০২৬, ০৩:০৮

    ৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত

    ৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত

    ০৫ জুলাই ২০২৬, ০৪:০২

    একটি ইলিশের দামই ৭ হাজার টাকা

    একটি ইলিশের দামই ৭ হাজার টাকা

    ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯

    ভাষায় গড়া ক্যারিয়ার

    ভাষায় গড়া ক্যারিয়ার

    ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯

    advertiseadvertise