মাতৃভাষার পাশাপাশি এক বা একাধিক বিদেশি ভাষা জানা শুধু বাড়তি যোগ্যতা নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার অপরিহার্য শর্তও। ক্যারিয়ার ও আত্মোন্নয়নে ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে লিখেছেন ফাতিমা আলম মেঘলা
বৈশ্বিক চাকরির বাজারে বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক সংস্থাগুলো প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি প্রার্থীর যোগাযোগ দক্ষতাকেও গুরুত্ব দেয়। কোনো পেশাজীবী বিদেশি ক্লায়েন্টের নিজস্ব ভাষায় যোগাযোগ করতে পারলে ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা সহজ হয়, যা তাকে গ্লোবাল করপোরেট প্রতিযোগিতায় এ...