৩৫০ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন স্কাইফল

আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশনে পরিকল্পনা উপস্থাপন করছেন এক শিক্ষার্থী, ছবি: আয়োজকদের সৌজন্যে
‘দ্য নেক্সট মিলিয়ন ইনভেস্টরস’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজন। সহযোগিতায় ছিল চীনা প্রতিষ্ঠান স্কাইবাই বিডি এবং বাংলাদেশি ব্রোকারেজ প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল)। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের উপস্থিত ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ, ব্যবসার নতুন ধারণা তৈরি এবং কার্যকর সমাধান উপস্থাপনের দক্ষতা যাচাইয়ের সুযোগ দেওয়া। পুরো প্রতিযোগিতায় স্কাইবাইয়ের জন্য দুটি ব্যবসায়িক কার্যক্রম এবং শেষ ধাপে ইউএফটিসিএলকে ঘিরে একটি বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল।
জবি ক্যাম্পাসে অনুষ্ঠিত তিন ধাপের এ প্রতিযোগিতায় দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ৩৫০টি দলের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর অংশ নেন। প্রাথমিক বাছাই ও পরবর্তী মূল্যায়ন শেষে ১০টি দল জায়গা করেছে চূড়ান্ত পর্বে। অংশগ্রহণকারীদের বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের পরিকল্পনা তৈরি করতে হয় প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে নির্ধারিত পণ্যের প্রচারণায় অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) বানাতে হয়। ফাইনাল রাউন্ডে বিচারকদের সামনে নিজেদের চূড়ান্ত ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে দলগুলো। বিচারকদের মূল্যায়নে সেরা তিন দল নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দল পায় এক লাখ এবং প্রথম রানার্সআপ ৬০ হাজার ও দ্বিতীয় রানার্সআপ ৪০ হাজার টাকা। বাকি সাতটি ফাইনালিস্ট দলকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য ছিল ২ লাখ ৩৫
তিন ধাপের এ প্রতিযোগিতায় দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই ও পরবর্তী মূল্যায়ন শেষে ১০টি দল জায়গা করেছে চূড়ান্ত পর্বে
চ্যাম্পিয়ন ‘স্কাইফল’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নুরুল হাসান পুনম, নাফিসা হোসাইন নূর ও আন-নূর রহমান সিদ্দিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিয়া জান্নাতের দল। দলনেতা পুনম বললেন, ‘প্রতিটি ধাপ সফলভাবে পার করে শেষ পর্যন্ত বিচারকদের সামনে আমাদের পরিকল্পনা গোছানো ও বাস্তবসম্মতভাবে তুলে ধরতে পেরেছি।’ কী কী কাজ করেছেন— এই প্রশ্নের জবাবে তিনি জানালেন, প্রথম ধাপে ২৪৭ জন ভোক্তার ওপর জরিপ চালিয়ে তাদের চাহিদা ও সমস্যা বোঝার চেষ্টা করেন তারা। দ্বিতীয় ধাপে স্কাইবাইয়ের জন্য ভিডিও বিজ্ঞাপন তৈরি করেন। শেষ ধাপে ইউএফটিসিএলের মাধ্যমে তরুণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা তুলে ধরতে প্রায় ১৫ জন উদ্যোক্তার সঙ্গে সরাসরি কথা বলেন। পুনমের মতে, এ অভিজ্ঞতা বাস্তব ব্যবসায়িক সমস্যা চিহ্নিত করা ‘’ , , ,
দ্বিতীয় রানার্সআপ হয়েছে ‘নেক্রস’। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী সাইদ ইলতিমাস আলমের নেতৃত্বে দলটিতে ছিলেন বিইউপির ফারহান হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্দকার কাইফ কবির ও নাজিফা রহমান খান। ইলতিমাস জানালেন, ইউএফটিসিএলের ওয়েবসাইটসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণের সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করেন তারা। সেই তথ্যের ভিত্তিতেই বিচারকদের সামনে পরিকল্পনা তুলে ধরেছেন।



