Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

কয়েলের বদলে বাজ শিল্ড

মিরাজুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৯
কয়েলের বদলে বাজ শিল্ড

গবেষণায় সাফল্য এলেও বাণিজ্যিকভাবে পণ্যটি বাজারজাত করতে প্রয়োজনীয় বিনিয়োগের খোঁজে আছেন তারা

মশার কামড় থেকে আমাদের বাঁচাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত জাহান নাদিরা ও মিফাদুজ্জামান রাতুল তৈরি করেছেন ‘বাজ শিল্ড’। ১৭টি স্বীকৃতি জিতেছে, গবেষণা অনুদান পেয়েছে সাড়ে ৮ লাখ টাকা। বিস্তারিত লিখেছেন মিরাজুল ইসলাম

মশার উৎপাত থেকে বাঁচতে আমরা বেশিরভাগ মানুষই ভরসা করি কয়েল, অ্যারোসল বা বৈদ্যুতিক ব্যাটের ওপর। অথচ কয়েলের ধোঁয়া যে শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর, সে তথ্য এখন আর নতুন কিছু নয়। তাই দীর্ঘদিন ধরেই খোঁজ চলছিল এমন একটি সমাধানের, যা হবে কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব। সেই খোঁজ থেকেই একদিন ব্যতিক্রমী এক উদ্ভাবনের পথে চলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী নিশাত জাহান নাদিরা ও মিফাদুজ্জামান রাতুল। নািদরা সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২০২০-২১ ও রাতুল গণিত ডিসিপ্লিনের ২০২২-২৩ সেশনের ছাত্র। তাদের হাতে তৈরি ‘বাজ শিল্ড’ কোনো ধোঁয়া ছড়ায় না, মশাকে তাড়িয়েও দেয় না। বিশেষ এক আকর্ষণের দিকে মশাকে ডেকে এনে শেষ করে দেয়।

একটি সাধারণ কাগজের বালতি, এক লিটার পানি, একটি আকর্ষক কেমিক্যাল আর একটি কিলিং পাউডার— এই চারটি উপাদান মিলিয়েই গড়ে উঠেছে তাদের এই অভিনব সমাধান। মশার গুনগুন আওয়াজ ‘বাজ’ আর মশা থেকে সুরক্ষার প্রতীক ‘শিল্ড’, এই দুটি শব্দের মাধ্যমে তাদের উদ্ভাবনের নাম েরখেছেন। নামটি এমনভাবে বেছে নিয়েছেন তারা, যাতে মশার উপস্থিতি জানানো যায় ও মানুষকে সুরক্ষার বার্তা দেওয়া যায়।

তাদের গল্পের শুরুটি ২০২৫ সালের মার্চে। তখন তারা অংশ নিচ্ছিলেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে। সেখানে তাদের মেন্টর সুমন সাহা নতুন ও বাস্তবধর্মী কোনো সমস্যা নিয়ে কাজ করতে পরামর্শ দিলেন। সে কথাটি নাদিরার মাথায় নতুন এক চিন্তার বীজ বুনে দিল। ছোটবেলা থেকেই মশার কামড়ে অতিষ্ঠ তিনি। অন্যরা যখন ভাবেন কীভাবে মশা তাড়ানো যায়, নাদিরা তখন ভাবলেন উল্টো পথে— যদি এমন কিছু বানানো যায়, যাতে মশা মানুষের কাছে না এসে নিজে থেকেই সরে যাবে অন্য কোথাও! সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শুরু হয় তাদের গবেষণা। বিভিন্ন গবেষণাপত্র ঘেঁটে জানতে পারেন, মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য রাসায়নিক উপাদানের কারণে তৈরি হওয়া বিশেষ গন্ধই স্ত্রী মশাকে টেনে আনে। ঠিক তখনই তাদের মাথায় নতুন ভাবনা খেলে গেল। মানুষের শরীরের চেয়েও শক্তিশালী কোনো আকর্ষক বানানো গেলে মশাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

এই ভাবনা থেকে বাস্তবে পৌঁছানোর পথটি অবশ্য মোটেও মসৃণ ছিল না। খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মাইক্রোবায়োলজি ল্যাবকে তারা বেছে নিলেন গবেষণার আঁতুড়ঘর হিসেবে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করলেন প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ, অনলাইনে খুঁজলেন বৈজ্ঞানিক তথ্য, পড়ে ফেললেন একের পর এক গবেষণাপত্র। এরপর শুরু হলো পরীক্ষার পালা। কখনো আকর্ষক ঠিকমতো কাজ করেনি, কখনো আবার কিলিং পাউডার দেয়নি প্রত্যাশিত ফল। একটা পরীক্ষার পর আরেকটা, একটা ব্যর্থতার পর নতুন পরিকল্পনা— এভাবে কেটে গেল টানা সাতটি মাস। তবু থেমে থাকেননি তারা। প্রতিটি ব্যর্থতা নতুন করে শিখিয়ে দিয়েছে, জেনে নিচ্ছেন কোথায় ভুল হচ্ছে আর কীভাবে সেই ভুল শুধরে নেওয়া যায়।

গবেষণার পাশাপাশি চলতে থাকল নানা উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ। সেখানে নাদিরা ও রাতুলের আইডিয়াটি প্রশংসিত হতে থাকল। ধীরে ধীরে একের পর এক ভালো ফলাফল বাড়িয়ে দিতে লাগল তাদের আত্মবিশ্বাস। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম থেকেই আইডিয়া উপস্থাপনের ভিত্তিতে তারা পেলেন ৫০ হাজার টাকার অনুদান। এই টাকা হয়ে উঠল গবেষণায় বড় ভরসা। ল্যাবের পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ কেনা থেকে শুরু করে নতুন নতুন পরীক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ— সবকিছুর পথ খুলে দিল অনুদানটি। নাদিরা বলেন, ‘অনেকবার মনে হয়েছে, হয়তো এটি হবে না। কিন্তু প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়া আর মানুষের উৎসাহই আমাদের নতুন করে কাজ করার শক্তি জুগিয়েছে।’ শেষমেশ সাত মাসের নিরলস পরিশ্রমের পর তারা পৌঁছালেন কাঙ্ক্ষিত ফলাফলে। জন্ম নিল ‘বাজ শিল্ড’।

বাজ শিল্ডের কাজের পদ্ধতিটিও বেশ চমকপ্রদ। একটি পুনর্ব্যবহারযোগ্য কাগজের বালতিতে এক লিটার পানির সঙ্গে নির্দিষ্ট পরিমাণ কিলিং পাউডার ও বিশেষ আকর্ষক মিশিয়ে ঘরের যেকোনো এক কোণে রেখে দিলেই কাজ শুরু হয়ে যায়। মশা তখন আর মানুষের শরীরের দিকে না গিয়ে আকৃষ্ট হয় ওই দ্রবণের দিকে, সেখানে বসার পরই কিলিং পাউডারের প্রভাবে তার মৃত্যু ঘটে। গবেষণায় নাদিরা-রাতুল দেখেছেন, স্ত্রী মশাই মানুষের রক্ত খায়, কারণ ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তারা সংগ্রহ করে রক্ত থেকেই। একটি স্ত্রী মশা তার জীবদ্দশায় চার থেকে পাঁচবার ডিম পাড়ে, প্রতিবারে দিতে পারে প্রায় ২০ থেকে ২০০টি পর্যন্ত ডিম। তাই একটি মাত্র মশাকে ধ্বংস করা আসলে ঠেকিয়ে দিতে পারে ভবিষ্যতের শত শত মশার জন্ম। এই বৈজ্ঞানিক বোঝাপড়াকেই কাজে লাগিয়ে তৈরি হয়েছে বাজ শিল্ড ধোঁয়াহীন, গন্ধহীন আর মানুষের জন্য নিরাপদ একটি বিকল্প হিসেবে, যা জানান দিচ্ছে নতুন সম্ভাবনার কথা।

বাজ শিল্ডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এর নিরাপত্তা। প্রচলিত কয়েল বা অ্যারোসল ব্যবহারে অনেকের দেখা দেয় শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া কিংবা অ্যালার্জির সমস্যা। বিশেষ করে শিশু, বয়স্ক আর হাঁপানির রোগীদের জন্য এসব রাসায়নিক প্রায়ই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। নাদিরা ও রাতুল বলছেন, তাদের এই উদ্ভাবনে এমন কোনো ধোঁয়া তৈরি হয় না, যা মানুষের শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে। এমনকি এতে ব্যবহৃত আকর্ষকের গন্ধও মানুষ টের পায় না, শুধু মশাই তাতে আকৃষ্ট হয়। একটি বাজ শিল্ড কার্যকরভাবে ব্যবহার করা যাবে প্রায় ৯০০ থেকে ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটে। শিশু ও গৃহপালিত প্রাণীর নিরাপত্তার কথা মাথায় রেখেই পণ্যটি তৈরি করা হয়েছে বলে জানান তারা। বাজারে এর দাম ধরা হবে ১৮০ টাকা, যাতে সাধারণ মানুষও সহজে এটি কিনে ব্যবহার করতে পারেন।
তবে গবেষণায় সাফল্য এলেও বাণিজ্যিক উৎপাদনের পথ এখনো পুরোপুরি খোলেনি। পণ্যটি বাজারজাত করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগের খোঁজে এখনো ছুটছেন তারা। নাদিরা ও রাতুল জানালেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে খুব দ্রুতই বাজ শিল্ড বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে। রাতুলের ভাষায়, ‘গবেষণাগারে সফল হওয়াটাই শেষ কথা নয়। আমরা চাই, মানুষ যেন ক্ষতিকর কয়েলের ধোঁয়ার বদলে একটা নিরাপদ বিকল্প বেছে নিতে পারে— এটাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন।’ পাশাপাশি পণ্যের কার্যকারিতা আরও বাড়ানো আর বৃহৎ পরিসরে উৎপাদনের কাজেও হাত দিয়েছেন তারা।

উদ্ভাবনের যাত্রায় তাদের প্রাপ্তি শুধু একটা নতুন পণ্য নয়, সঙ্গে জুটেছে অসংখ্য স্বীকৃতিও। বাজ শিল্ড নিয়ে দেশ-বিদেশের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা এ পর্যন্ত ঝুলিতে পুরেছেন মোট ১৭টি স্বীকৃতি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান, যা তাদের গবেষণাকে এগিয়ে নিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এসব অর্জনের মধ্যে একটি হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের আয়োজনে ‘তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে ১ লাখ টাকার অনুদান ও সম্মাননা পাওয়া। এভাবে ২০২৫ সালের ২৭ আগস্ট এফবিসিসিআই, ইউএনডিপি ও কোকা-কোলার যৌথ আয়োজনে ‘গ্রিন স্টার্টআপ সিড ফান্ড’ কর্মসূচিতেও তারা পান ৫ লাখ টাকার অনুদান। এই স্বীকৃতিগুলো তাদের আরও বড় পরিসরে কাজ করার সাহস জুগিয়েছে।

মশাখুলনা বিশ্ববিদ্যালয়বাজ শিল্ডগবেষণামশার উৎপাত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    ২৬ জুলাই ২০২৬, ০০:৪৮

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    সিরিয়া সফরে জাতিসংঘের মহাসচিব

    সিরিয়া সফরে জাতিসংঘের মহাসচিব

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৫

    আন্ধারমানিক বন কার্যালয়ের সামনে দেখা গেল বাঘ

    আন্ধারমানিক বন কার্যালয়ের সামনে দেখা গেল বাঘ

    ২৬ জুলাই ২০২৬, ০২:০৭

    পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র

    পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র

    ২৬ জুলাই ২০২৬, ০২:২২

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    ঢাবিতে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন

    ঢাবিতে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন

    ২৬ জুলাই ২০২৬, ০২:৫০

    হঠাৎ বাড়ল পুশইন, এক দিনে ২২ জনকে ঠেকাল বিজিবি

    হঠাৎ বাড়ল পুশইন, এক দিনে ২২ জনকে ঠেকাল বিজিবি

    ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৭

    সৈকত থেকে অবৈধ বালি উত্তোলন, মধ্যরাতে প্রশাসনের অভিযান

    সৈকত থেকে অবৈধ বালি উত্তোলন, মধ্যরাতে প্রশাসনের অভিযান

    ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৫

    advertiseadvertise