Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ফ্যাশন

রোদে স্টাইল চোখে সুরক্ষা

সায়মন
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৬
রোদে স্টাইল চোখে সুরক্ষা

মডেল: লারা ফেরদৌস সাজ: অরা বিউটি লাউঞ্জ ছবি: সাজ্জাদ হোসেন

ক্রীড়াবিদ, ফিটনেসপ্রেমী থেকে শুরু করে সবার কাছেই স্পোর্টস সানগ্লাস হলো ফ্যাশন ও কার্যকারিতার নিখুঁত সমন্বয়। লিখেছেন সায়মন

একসময় স্পোর্টস সানগ্লাসের ব্যবহার ছিল পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে সীমাবদ্ধ। এখন অ্যাথলিজার ফ্যাশনের জনপ্রিয়তায় এটি দৈনন্দিন জীবনেও জায়গা করে নিয়েছে। ড্রাই-ফিট টি-শার্ট, জগার, ট্র‍্যাকসুট, ক্যাপ কিংবা স্নিকারের সঙ্গে মানানসই স্পোর্টস সানগ্লাস পুরো লুককে করে তোলে আরও আধুনিক ও প্রাণবন্ত। তাই শুধু মাঠে নয়; ভ্রমণ, লং ড্রাইভ, সাইকেল রাইড কিংবা উইকেন্ড আউটিংয়েও এটি অনেকের প্রথম পছন্দ।

রোদে দীর্ঘ সময় থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের কর্নিয়া, লেন্স ও রেটিনার ক্ষতি করতে পারে। এর সঙ্গে যোগ হয় ধুলাবালি, বাতাস, ছোট পোকামাকড় কিংবা রাস্তা থেকে প্রতিফলিত তীব্র আলো। ভালো মানের স্পোর্টস সানগ্লাস এসব ঝুঁকি কমিয়ে চোখকে সুরক্ষিত রাখে। পাশাপাশি উজ্জ্বল আলোয় দৃষ্টিকে আরামদায়ক করে এবং দীর্ঘ সময় খেলাধুলা বা ব্যায়ামের সময় চোখের ক্লান্তি কমায়।

লেন্সই আসল

স্পোর্টস সানগ্লাস কেনার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে লেন্সে। অন্তত ইউভি ৪০০ সুরক্ষাযুক্ত লেন্স বেছে নেওয়া উচিত, যা ক্ষতিকর ইউভিএ ও ইভিবি রশ্মি প্রতিরোধ করে। পোলারাইজড লেন্স অতিরিক্ত ঝলমলে আলো কমিয়ে পরিষ্কার ভিশন দেয়; তাই ক্রিকেট, সাইক্লিং, দৌড় বা জলাশয়ের পাশে খেলাধুলার জন্য এটি আদর্শ। বর্তমানে রেভো কোটিং, মিরর লেন্স, ফটোক্রোমিক লেন্স এবং অ্যান্টি-ফগ প্রযুক্তিযুক্ত সানগ্লাসও জনপ্রিয়, যা বিভিন্ন আবহাওয়া ও আলোর সঙ্গে মানিয়ে আরও আরামদায়ক অভিজ্ঞতা দেয়।

কেমন হবে

ভালো স্পোর্টস সানগ্লাসের ফ্রেম হালকা, নমনীয় ও আঘাত-সহনশীল হওয়া দরকার। নাকের অংশে রাবার গ্রিপ এবং কানের পাশে ননি-স্লিপ প্যাড থাকলে ঘেমে গেলেও চশমা পিছলে যায় না। অনেক মডেলে ভেন্টিলেশন ডিজাইন থাকে, যা লেন্সে ঘাম বা কুয়াশা জমতে দেয় না। ফলে দীর্ঘ সময় খেলাধুলার মধ্যেও দৃষ্টিশক্তি পরিষ্কার থাকে।

কোন খেলায় কেমন

সব ধরনের খেলায় একই সানগ্লাস উপযোগী নয়। ক্রিকেট ও গলফে উচ্চ কনট্রাস্টের লেন্স ভালো কাজ করে। সাইক্লিংয়ে র‌্যাপ-অ্যারাউন্ড ডিজাইন চোখকে চারদিক থেকে সুরক্ষা দেয়। রানিংয়ের জন্য প্রয়োজন হালকা ও নন-স্লিপ ফ্রেম, আর ট্রেকিং বা হাইকিংয়ের জন্য ইউভি৪০০ ও পোলারাইজড লেন্স সবচেয়ে কার্যকর।

ড্রাই-ফিট টি-শার্ট, জগার, ট্র‍্যাকসুট, ক্যাপ কিংবা স্নিকারের সঙ্গে মানানসই স্পোর্টস সানগ্লাস পুরো লুককে করে তোলে আরও আধুনিক ও প্রাণবন্ত

ট্রেন্ডে কোন ডিজাইন

আন্তর্জাতিক ফ্যাশনে এখন বড় আকারের র‌্যাপ-অ্যারাউন্ড ও শিল্ড ডিজাইনের সানগ্লাস সবচেয়ে জনপ্রিয়। এর পাশাপাশি হালকা ফুল-ফ্রেম ও সেমি-রিমলেস ডিজাইনও বেশ চলছে। কালো, ম্যাট ব্ল্যাকি ও ধূসর রঙের পাশাপাশি নীল, সবুজ, কমলা, লালরঙা কিংবা মিরর ফিনিশ লেন্সের চাহিদা তরুণদের মধ্যে তুঙ্গে। অ্যাকটিভওয়্যারের সঙ্গে মিলিয়ে এসব সানগ্লাস পুরো স্পোর্টি লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

কোথায় পাওয়া যায়

দেশে এখন দেশি-বিদেশি নানা ব্র‍্যান্ডের স্পোর্টস সানগ্লাস পাওয়া যায়। আন্তর্জাতিক ব্র‍্যান্ডের মধ্যে ওকলে, শাওমি, ডিকাথলনের বিভিন্ন মডেলের চাহিদা রয়েছে। বাজেটবান্ধব বিকল্প হিসেবে সাসা আইওয়ার ঢঙ এবং স্থানীয় স্পোর্টস গিয়ার বিক্রেতাদের সংগ্রহও জনপ্রিয়। অনলাইনে দারাজ, স্পোর্টি বাংলাদেশ, স্পোর্টস গার্ডেনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই অর্ডার করা যায়। অফলাইনে স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, মৌচাক মার্কেট এবং বড় অপটিক্যাল শোরুমে বিভিন্ন দামের সংগ্রহ মিলবে।

দরদাম

সাধারণ মানের স্পোর্টস সানগ্লাসের দাম ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে। ভালো মানের ইউভি৪০০-যুক্ত মডেলের দাম পড়ে ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। পোলারাইজড বা রেভো লেন্সের সানগ্লাসের জন্য গুনতে হতে পারে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। আন্তর্জাতিক ব্র‍্যান্ডের ক্ষেত্রে দাম ৪ হাজার থেকে শুরু হয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।

 

রোদস্টাইলচোখসুরক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী