Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ইন্টারন্যাশনাল ট্রেন্ড

রেট্রো থেকে সামার স্টাইলে পোলকা

অপূর্বা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৫০
রেট্রো থেকে সামার  স্টাইলে পোলকা

ছবি: অনলাইন

পোলকা ডট এক চিরসবুজ নকশা। ছোট ছোট গোল বিন্দুর এই ছাপ কখনো পুরনো দিনের আবহ তৈরি করে, কখনো দুষ্টুমি মাখা প্রাণচাঞ্চল্য, আবার কখনো ফ্যাশনে আনে আভিজাত্য

 

শুরুর কথা

একটি একরঙা কাপড়ের ওপর সমান দূরত্বে ছড়িয়ে থাকা গোলাকার বিন্দুর নকশাই পোলকা ডট। এর সবচেয়ে পরিচিত রূপ কালো কাপড়ে সাদা অথবা সাদা কাপড়ে কালো বিন্দু। তবে এখন লাল, হলুদ, নীল, প্যাস্টেল কিংবা মাটিরঙা নানা শেডেও দেখা যাচ্ছে এই ছাপ। শব্দটি এসেছে উনিশ শতকের ইউরোপীয় নৃত্যধারা ‘পোলকা’ থেকে। ১৮৪০-এর দশকে ইউরোপে এই নাচ জনপ্রিয় হওয়ার সময় বাজারে আসে পোলকা হ্যাট, পোলকা জ্যাকেট, পোলকা কাপড়; সেখান থেকেই ফ্যাশনে ছড়িয়ে পড়ে নামটি। অবশ্য নাচের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক ছিল না এই নকশার। ১৯৫০-এর দশকে চলচ্চিত্র অভিনেত্রী ও স্টাইল-আইকনদের হাত ধরে পায় ব্যাপক জনপ্রিয়তা।

 

পোলকার প্রত্যাবর্তন

ফ্যাশন দুনিয়ায় পোলকা ডট মাঝখানে একটু আড়ালে গেলেও হারিয়ে যায়নি একেবারেই। ২০২৫ সালের শেষ দিক থেকেই আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাড়তে থাকে এর উপস্থিতি। চলতি বছরের বসন্ত ও গ্রীষ্মকালীন প্রদর্শনীতে ফিরে এসেছে সাড়ম্বরে। বড় বিন্দু, ছোট বিন্দু, অসম বিন্যাস— বিভিন্ন ধরনের পরীক্ষামূলক নকশাও দেখা যাচ্ছে। এ সময়ের ডিজাইনাররা তাই পোলকা ডটকে কেবল ভিনটেজ লুকে নয়; মডার্ন কাট ও ফিউশন হিসেবেও ব্যবহার করছেন। ড্রপ-ওয়েস্ট ড্রেস বা ফ্লাপার স্টাইলের পোশাকগুলো এবার বেশ জনপ্রিয়, যা গ্ল্যামারাস ও আরামদায়ক। হালকা জর্জেট বা শিফন কাপড়ে বড় বড় ডটসহ স্বচ্ছ স্কার্ট এবারের গ্রীষ্মের অন্যতম আকর্ষণ। ষাটের দশকের নস্টালজিয়া এবং আধুনিক অ্যাথলেজারের মিশেলে পোলকা ডট ক্যাপ্রি এখন ফ্যাশন-সচেতনদের পছন্দের শীর্ষে। মাইক্রো-ডট ডিজাইনের বোম্বার জ্যাকেটগুলো ক্যাজুয়াল লুকের সঙ্গে দারুণ মানানসই।

 

শুধু পোশাকে নয়

চলতি সামার সিজনে ইন্টারন্যাশনাল ফ্যাশন রানওয়েগুলোতে দেখা যাচ্ছে পোলকা ডটের জয়জয়কার। এই ডট শুধু পোশাকে নয়; ব্যাগ, স্কার্ফ, জুতা, এমনকি চুলের সাজসজ্জার সামগ্রীতেও জায়গা করে নিয়েছে। বিশ্ব ফ্যাশনে ঢিলেঢালা কো-অর্ড, কাফতান, হালকা গাউন, খোলা শার্ট, লম্বা ফ্লাই ড্রেস— সবকিছুতেই পোলকার উপস্থিতি।

 

ফেব্রিক ফিরিস্তি

পোলকা ডটের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে কাপড়ের ওপর। একই নকশা সুতি কাপড়ে একরকম দেখায়, আবার সাটিন বা শিফনে তৈরি করে ভিন্ন আবহ। গরমের সময় তাই কাপড় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে সবচেয়ে স্বস্তিদায়ক হচ্ছে সুতি ও লিনেন কাপড়। ছোট বা মাঝারি আকারের পোলকা ডট যদি অফ-হোয়াইট, হালকা হলুদ, আকাশি বা নরম লালচে রঙে থাকে, তাহলে সেটি খুব সতেজ দেখায়। ঢিলেঢালা শার্ট, আরামদায়ক জোড়া পোশাক কিংবা হাঁটু ছোঁয়া পোশাকে এই কাপড় দারুণ মানায়। যারা একটু কোমল ও নারীত্বময় সাজ পছন্দ করেন, তাদের জন্য শিফন বা জর্জেটের পোলকা ডট দারুণ। ঢেউখেলানো কাট, স্তরযুক্ত হাতা বা পেঁচানো নকশার পোশাকে এই কাপড় খুব সুন্দর লাগে। অন্যদিকে সাটিনের পোলকা ডট পোশাক আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনায়।

 

স্টাইলিংয়ে দাপট

আগের মতো শুধু সাদা-কালো পোশাকে সীমাবদ্ধ নেই পোলকা ডট। নকশাতেও এসেছে পরিবর্তন। ঢিলেঢালা কাটের খোলা শার্ট, চওড়া পায়জামা, বড় আকারের টপ— এসব কাটে পোলকা ডট মানানসই। তবে স্টাইলিংয়ে কিছু বিষয় মাথায় রাখলে হয়ে উঠতে পারেন আরও আকর্ষণীয়। এমন প্রিন্টের পোশাকের সঙ্গে অনুষঙ্গ বা অ্যাকসেসরিজগুলো একদম সাধারণ রাখার চেষ্টা করুন। শারীরিক গড়ন অনুযায়ী ডটের আকার বেছে নিতে পারেন। ছোট ডট সাধারণত ফরমাল বা িস্লমিং লুক দেয়, আর বড় ডট বোল্ড এবং ফান লুক তৈরি করে। মিক্স অ্যান্ড ম্যাচ করতে চাইলে স্ট্রাইপ বা ফ্লোরাল প্রিন্টের সঙ্গেও পোলকা ডট মিলিয়ে পরতে পারেন; অবশ্য রঙের মিলের দিকে খেয়াল রাখা জরুরি। রঙে চিরন্তন সাদা-কালোই সেরা, তবে সামার ভাইব ধরে রাখতে নীল, হলুদ কিংবা লাল রঙের ওপর সাদা ডট চমৎকার মানাবে।

 

 

রেট্রোস্টাইলপোলকাফেব্রিক ফিরিস্তিদাপটঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু