Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অপূর্বা

টোটো কোম্পানী

ঢাকার কাছে বেলাই বিল

মনিরুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪
ঢাকার কাছে বেলাই বিল

গাজীপুরের চার উপজেলা ছুঁয়েছে বেলাই বিল। সপরিবারে ঘুরে এসে লিখেছেন মনিরুল ইসলাম

বেলাই বিলে যাওয়ার অনেক পথ আছে, কিন্তু আমার পছন্দ গাজীপুরের কালীগঞ্জ হয়ে যাওয়া। যাত্রাটি শুরু হয়েছিল শীতলক্ষ্যা নদীর শান্ত বুক থেকে। দুপুরের খাবার নিয়েই আমরা কালীগঞ্জ গুদারা ঘাট থেকে নৌকায় উঠলাম। বেলাই বিলে যে লঞ্চের মতো নৌকাগুলো চলে, আমাদের নৌকাটি সেরকম নয়। মাঝারি আকারের, ওপরে শামিয়ানা টানানো, যাতে রোদ না লাগে।

একপর্যায়ে নৌকাটি যখন সর্পিল এক খালের ভেতর সেঁধিয়ে গেল, তখন থেকেই শুরু হয় এক মায়াবী জগৎ। শীতের দিনে এ খালের পানি হয়তো একদম তলানিতে গিয়ে ঠেকে, কিন্তু বর্ষায় তা কানায় কানায় পূর্ণ। খালের দুপাড়ে করচ, হিজল, সুউচ্চ রেইনট্রি আর ঘন বাঁশঝাড়ের এমন নিবিড় জটলা যে, সারাক্ষণ এক মায়াবী ছায়াশীতল পরিবেশ চারপাশকে আগলে রাখে। কোনো কোনো জায়গায় গাছপালা মাথার ওপর চাঁদোয়া তৈরি করেছে, দুপুরেও সেখানে এক ধরনের রহস্যময় অন্ধকার নেমে এসেছে। শান্ত জলের ওপর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ ও পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এ খালের বুক চিরে কয়েকটা সাধারণ সেতু আর পুরনো রেল সেতুর তলা দিয়ে নৌকা এগিয়ে চলে।

হুট করেই যেন সবুজের মায়া কাটিয়ে নৌকাটি গিয়ে আছড়ে পড়ে দিগন্তবিস্তৃত বেলাই বিলের সুবিশাল জলরাশিতে। শাপলা ফুলের সমারোহ, দেশি মাছের অফুরন্ত ভাণ্ডার আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য— যেদিক থেকেই তাকানো যাক না কেন, এ বিলের গুরুত্ব আর মহিমার শেষ নেই। স্থানীয় মানুষজন আর ঘাটের মাঝিদের সঙ্গে আলাপ করে জানা গেল, এ বিলের বুকটা প্রায় ৪০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। গাজীপুর সদর, কাপাসিয়া, কালীগঞ্জ আর শ্রীপুর— এ চার জনপদ ছুঁয়েছে বিলটি।

মাঝখান দিয়ে সর্পিল গতিতে বয়ে গেছে দুটি বড় খাল। এগুলো আবার নানারকম শাখা-প্রশাখার জাল বুনে শেষমেশ গিয়ে মিলেছে তুরাগ, চিলাই আর বালু নদের সঙ্গে।

সুনীল জলরাশির কেটে ছুটে চলেছে নৌকা। বিলের মাঝে একটা দ্বীপের মতো পেয়ে থামলাম। গাছের ছায়ায় নৌকার ইঞ্জিন থামিয়ে বিলের দিকে বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। গাছের ডালে রঙিন মাছরাঙা ধৈর্য নিয়ে বসে আছে মাছ শিকারের আশায়। নৌকার পাশ দিয়ে সাঁতার কেটে চলে একটি সাপ। এদিকটায় কেবল শন শন বাতাসের শব্দ। বিলের মাঝে নৌকায় বসে প্রকৃতি উপভোগ করতে করতেই একপশলা বৃষ্টি হয়ে গেল। নৌকায় বসে দুপুরের খাবার খেয়ে নিলাম।

আবার চলতে শুরু করল নৌকা। কিছুদূর যেতে পৌঁছে গেলাম খাতিয়া, গাজীপুরের আরেক ভাইরাল প্লেস। এখানে বিলে পানি ছুঁয়ে দুদিক দিয়ে পাকা রাস্তা এসে ব্রিজের সঙ্গে মিশেছে। জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর। এখনই এত মানুষ, বিকালে তো আরও ঢল নামে। খাতিয়া ব্রিজ পেরিয়ে রওনা দিলাম বাজারের দিকে।

এবার আমাদের গন্তব্য পুবাইল বাজার। নদীর পাশে ‘ভাওয়াল পরগনা’ (শ্মশানঘাট বা শ্মশানবাড়ি)। চাইলে নদীর পাশেই এ শ্মশানবাড়িটি দেখে আসতে পারেন। পথে এক লোককে মাছ ধরতে দেখে নৌকা থামিয়ে বিলের তাজা মাছ কিনলাম। পুবাইল বাজার গিয়ে নেমে পড়লাম। বাজারে মিষ্টি ও দই খেয়ে সন্ধ্যা নাগাদ ফিরে এলাম ঢাকায়।

কীভাবে যাবেন

গুলিস্তান থেকে বাসে গাজীপুর বাসস্ট্যান্ড। সেখান থেকে রিকশা বা টেম্পোতে কানাইয়া বাজার। ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকে। দরদাম করে উঠে পড়ুন।

 

গাজীপুরবেলাই বিলকালীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise