Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

হঠাৎ বৃষ্টিতে যা করবেন

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৫৯
হঠাৎ বৃষ্টিতে যা করবেন

ছবি: আগামীর সময়

প্রকৃতিতে এখন এই মেঘ, এই রোদ্দুর। এমন সময়ে বাইরে বেরোনোর আগে কিছু প্রস্তুতি সেরে নেওয়া দরকার। লিখেছেন তুলি রহমান

বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে ব্যাগে রাখুন একটি কম্প্যাক্ট বা ভাঁজ করা যায় এমন ছোট্ট ছাতা। যারা ছাতা বয়ে বেড়ানোকে ঝক্কি মনে করেন, তারা জিপলক ব্যাগে ভরে একটি হালকা রেইনকোট সঙ্গে রাখতে পারেন। বাজারে এখন চমৎকারসব ওয়াটারপ্রুফ রেইনকোট মেলে, যা ভাঁজ করলে একটি ছোট পকেটের সমান হয়ে যায় এবং প্রতিদিনের ব্যাগে অনায়াসেই জায়গা করে নিতে পারে।

বৃষ্টির দিনে নিত্যপ্রয়োজনীয় গ্যাজেটগুলো বেশি ঝুঁকিতে থাকে। স্মার্টফোন বা মানিব্যাগ বাঁচাতে সাধারণ প্লাস্টিকের বদলে একটি টেকসই ওয়াটারপ্রুফ কাভার বা পাউচ ব্যবহার করা প্রয়োজন। যদি অসাবধানতায় ফোন ভিজে যায়, তবে দ্রুত সেটি সুইচ অফ করে ব্যাটারি, সিমকার্ড ও মেমোরি কার্ড খুলে নিন। ফোন শুকাতে কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, এর উত্তাপে ফোনের ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ গলে যেতে পারে। কথা বলার জন্য ফোন বের না করে ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করাও এ সময় বেশ কার্যকর একটি সুরক্ষা পদ্ধতি।

ফোন শুকাতে কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, এর উত্তাপে ফোনের ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ গলে যেতে পারে

অফিস যাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভেজা জুতা নিয়ে সারা দিন কাজ করা। এ বিড়ম্বনা এড়াতে অফিসে সবসময় একজোড়া বাড়তি জুতা রাখা বুদ্ধিমানের কাজ। রাস্তায় হাঁটার জন্য রাবারের জুতা বা প্লাস্টিক স্যান্ডেল বেছে নিন। এটি পিছলে যাওয়ার ঝুঁকি কমায়। খেয়াল রাখবেন, পুরনো স্যান্ডেলের গ্রিপ ক্ষয়ে গেলে তা বৃষ্টির সময় রাস্তায় বিপদের কারণ হতে পারে। বৃষ্টির কাদা ও পানি থেকে দামি চামড়ার জুতা বাঁচাতে সেগুলো আলাদা ব্যাগে ভরে নিন। অফিসে নিয়ে গিয়ে বদলে ফেলুন। পোশাকের ক্ষেত্রেও এ সময়ে ভারী ডেনিম বা সুতি এড়িয়ে জর্জেট বা শিফন ফেব্রিক বেছে নেওয়া ভালো, কারণ এগুলো দ্রুত শুকায় এবং কাদার দাগ লাগলে সহজে পরিষ্কার করা যায়।

বাইরে বৃষ্টির বিড়ম্বনা সামাল দিলেও অন্দরমহলের ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকতে হবে। আকাশ পরিষ্কার দেখে ছাদে কাপড় শুকাতে দিয়ে দীর্ঘ সময়ের জন্য বাইরে যাওয়া এ মৌসুমে ঠিক নয়। যদি কাপড় ভিজে যায়, তবে কখনোই বদ্ধ ঘরে বা চুলার ওপর সেগুলো শুকাবেন না, এতে সম্পদ অপচয়ের পাশাপাশি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। ঘর থেকে বের হওয়ার আগে জানালা-দরজা ঠিকঠাক বন্ধ আছে কি না, তা যাচাই করে নিতে হবে যাতে বৃষ্টির ঝাপটায় দামি আসবাব নষ্ট না হয়। আসবাব ভিজে গেলে সঙ্গে সঙ্গে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলা উচিত। স্যাঁতসেঁতে আবহাওয়ায় বিস্কুট, চিপস বা কফি দ্রুত স্বাদ হারায়, তাই এগুলো মুড়িয়ে ফ্রিজে রেখে দিলে দীর্ঘক্ষণ সতেজ থাকে। এ ছাড়া আচারে ফাঙ্গাস পড়া রোধ করতে রোদ উঠলেই বয়ামটি রোদে দিন।

প্রকৃতিঅপূর্বাবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা