Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

হবিগঞ্জে এনসিপি নেতা আটকের দাবি মিথ্যা

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:৪৫
হবিগঞ্জে এনসিপি নেতা আটকের দাবি মিথ্যা

ছবি: আগামীর সময়

গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালায়। এই রাজনৈতিক উত্তেজনার আবহেই গত ২৯ জুলাই দিবাগত রাত থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়— ‘এইমাত্র হবিগঞ্জে এনসিপির সদস্য সচিবসহ চারজনকে আটক করেছে ডিবি, নাশকতা অভিযোগে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।’


তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওটি হবিগঞ্জে এনসিপির কোনো নেতাকে আটকের দৃশ্য নয়; বরং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পুলিশের হাতে গ্রেপ্তারের ভিডিওকে এ দাবি করে ছড়ানো হচ্ছে।

মূলধারার গণমাধ্যম ও ভিডিওর প্রকৃত উৎস

ভিডিওটির সত্যতা অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘ডিবিসি নিউজ’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৯ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়, যার শিরোনাম ছিল— ‘চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার’। ডিবিসি নিউজের সেই ভিডিওর দৃশ্যগুলোর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির পুরোপুরি মিল পাওয়া যায়।

অধিকতর প্রমাণের জন্য অনুসন্ধান চালালে মূলধারার আরেক শীর্ষ গণমাধ্যম ‘যমুনা টেলিভিশন’-এর ফেসবুক পেজে ২৯ জুলাই প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়, যার ক্যাপশন ছিল— ‘চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার’। যমুনা টিভির প্রচারিত ভিডিওর দৃশ্যের সাথেও আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পুলিশের বক্তব্য ও প্রথম আলোর প্রতিবেদন

ভিডিওর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করা হলে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র অফিশিয়াল ওয়েবসাইটে গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গত ২৯ জুলাই সকালে যশোর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘পাঁচ সহযোগীসহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাই শুটার।’

হবিগঞ্জের দাবির সত্যতা

এদিকে, হবিগঞ্জে এনসিপির সদস্য সচিবসহ চারজন সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে—এমন দাবির সপক্ষে মূলধারার কোনো সংবাদমাধ্যম কিংবা পুলিশের কোনো অফিশিয়াল সূত্রে কোনো তথ্য বা প্রমাণের অস্তিত্ব পাওয়া যায়নি।

সার্বিক তথ্য ও গণমাধ্যমের ভিডিও বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘হবিগঞ্জে এনসিপির সদস্য সচিবসহ চারজনকে ডিবি আটক করেছে’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ বানোয়াট। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তারের দৃশ্যকে কেন্দ্র করে রাজনৈতিক গল্প বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীএনসিপিহবিগঞ্জেসারজিস আলমছাত্রদলনাশকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার