Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিটি ভুয়া

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৭:৫৩
শেয়ার করুন:
সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিটি ভুয়া

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ‘শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা’—দাবি করে একটি মারধরের ভিডিও ক্লিপ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ অসত্য। ভিডিওটি বাংলাদেশের বা সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো হামলার ঘটনা নয়; এটি মূলত ভারতের ওড়িশা রাজ্যে গত ১৮ মে এক যুবক ও তাঁর বান্ধবীর পথ আটকিয়ে তাঁদের ওপর বর্বরোচিত হামলার দৃশ্যের।

আসল ভিডিওর উৎস অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে, ‘siliguri24x7_news’ নামক একটি ইনস্টাগ্রাম পেজে গত ২১ মে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ভারতের ওড়িশা রাজ্যের বারহামপুরে একজন পুরুষ ও একজন নারীর ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে।

ঘটনার প্রকৃত প্রেক্ষাপট

ইনস্টাগ্রামের তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় মূলধারার সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-তে গত ১৯ মে উক্ত ঘটনা নিয়ে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী যুবকের সাথে স্থানীয় কিছু ব্যক্তির পূর্ব শত্রুতা ছিল এবং সেই শত্রুতার জের ধরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়। হামলার সময়ে ওই যুবকের প্রেমিকা বা বান্ধবী তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও হামলাকারীদের হাতে নির্মমভাবে হেনস্থার শিকার হন।

সামগ্রিক তথ্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা’ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ভারতের ওড়িশায় পূর্ব শত্রুতার জেরে এক যুগলের ওপর হামলার পুরনো ও ভিন্ন দেশের ভিডিওকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।

ছাত্রদলহামলাওড়িশা রাজ্যেভারতবারহামপুরপূর্ব শত্রুতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত