Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ফ্যামিলি কার্ড নিয়ে নারীর ওপর বিএনপি নেতার হামলার দাবিটির সত্যতা কী

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২২:২৮
ফ্যামিলি কার্ড নিয়ে নারীর ওপর বিএনপি নেতার হামলার দাবিটির সত্যতা কী

ছবি: আগামীর সময়

‘ফ্যামিলি কার্ড ভুয়া বলায় নারীর ওপর বিএনপি নেতার হামলা’— এমন একটি চাঞ্চল্যকর দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলেও অনুসন্ধানে দেখা গেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি মূলত ফরিদপুর জেলার একটি পারিবারিক কলহের দৃশ্য।

যেভাবে ছড়ানো হয়েছে গুজব

ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে যে, সরকারি ফ্যামিলি কার্ডকে ভুয়া বলায় একজন নারী রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন। তবে তথ্য যাচাইয়ে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসেও এই একই ভিডিওটি ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছিল।

ভিডিওর প্রকৃত উৎস

রিভার্স ইমেজ সার্চ ও ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা যায়, গত ২৪ জানুয়ারি ‘Muhammad Mahabub Mia’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পোস্ট করা হয়েছিল। যদিও বর্তমানে সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না, তবে সে সময়কার কমেন্ট বা মন্তব্যগুলো বিশ্লেষণ করে জানা গেছে, ঘটনাটি ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার।

সবচেয়ে বড় বিষয় হলো, ওই ভিডিওর মূল পোস্টদাতা নিজেই মন্তব্যের ঘরে জানিয়েছিলেন, ভিডিওতে যে ব্যক্তিকে  নারীকে মারধর করতে দেখা যাচ্ছে, তিনি ওই নারীর বাবা। অর্থাৎ এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা, কোনো রাজনৈতিক হামলা নয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের বক্তব্য

জাতীয় ‘দৈনিক সকালের সময়’-এর ফরিদপুর জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মাহাবুব মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ভিডিওটি স্থানীয় এক ব্যক্তি ধারণ করে তাকে পাঠিয়েছিলেন। মাহাবুব মিয়া ভুক্তভোগী নারী ও তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান।

সামগ্রিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট যে, ‘বিএনপি নেতার হামলা’ হিসেবে প্রচারিত এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মূলত ফরিদপুরের একটি পারিবারিক কলহের পুরনো ভিডিওকে বর্তমানে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ফ্যামিলি কার্ডবিএনপিরাজনীতিপারিবারিক কলহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!