Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ওলামা দলের হাতাহাতির ভিডিওকে তোফায়েল আহমেদের জানাজায় বাধার অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৫২
ওলামা দলের হাতাহাতির ভিডিওকে তোফায়েল আহমেদের জানাজায় বাধার অপপ্রচার

ছবি: আগামীর সময়

ভোলায় প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে সাধারণ মানুষকে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা বাধা দিচ্ছে—এমন একটি দাবি সহকারে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২ জুন দুপুরে ‘24 Hour News Tv’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবির সাথে ভিডিওটির কোনো সম্পর্ক নেই। এটি ভোলায় জানাজায় বাধা দেওয়ার কোনো ঘটনা নয়, বরং ঢাকার জিয়া উদ্যানে জাতীয়তাবাদী ওলামা দলের অভ্যন্তরীণ হাতাহাতির একটি পুরোনো চিত্র।


প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

ভাইরাল হওয়া পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভোলার বিভিন্ন স্থানে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় পুলিশ, বিএনপি ও জামায়াত একযোগে জড়িত। ভিডিওটিতে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরিহিত কয়েকজন ব্যক্তির মধ্যে তীব্র হাতাহাতি ও বিশৃঙ্খলা চলছে। এই দৃশ্যটিকে পুঁজি করেই তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি বড় ধরনের রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অনুসন্ধান ও আসল ঘটনা

দাবির সত্যতা যাচাইয়ে প্রথমত ভিডিওটি বিশ্লেষণ করা হয়। সেখানে হাতাহাতির দৃশ্য থাকলেও ঘটনাস্থল বা সময় সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না এবং পোস্টদাতার পক্ষ থেকেও কোনো প্রমাণ দেওয়া হয়নি। পাশাপাশি, দেশের মূলধারার কোনো গণমাধ্যমে তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়ার মতো কোনো খবর প্রকাশিত হয়নি; বরং প্রতিটি প্রতিবেদনে জানাজায় সাধারণ মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথাই উঠে এসেছে।



ভিডিওর প্রকৃত উৎস সন্ধান

ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে এর গুরুত্বপূর্ণ কী-ফ্রেম নিয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি অন্তত আট মাস পুরোনো। ‘MANOB TV’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১ অক্টোবর ‘জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি প্রদর্শনী’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর দৃশ্যের সাথে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

এছাড়াও অনুসন্ধানকালে ‘Dainik Sokal’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল—ঢাকার জিয়া উদ্যান সংলগ্ন এলাকায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন দলটির দুটি গ্রুপের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। একই ঘটনার আরও একাধিক ভিডিও ও সামাজিক মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি ওলামা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ কোন্দলের একটি ঘটনা ছিল।



সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ভিডিওর উৎস বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, অন্তত ২০২৫ সালের ইন্টারনেটে থাকা ওলামা দলের অভ্যন্তরীণ কোন্দল ও হাতাহাতির একটি পুরোনো ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন দাবি জুড়ে প্রচার করা হচ্ছে। ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়ার দাবিটি সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তোফায়েল আহমেদজানাজাজামায়াতবিএনপিওলামা দলপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে