Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

‘ইরানের রাস্তায় মিসাইল’ দাবির ভিডিওটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২১:০৯
শেয়ার করুন:
‘ইরানের রাস্তায় মিসাইল’ দাবির ভিডিওটি এআই

ছবিঃ আগামীর সময়

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে চলমান উত্তেজনার মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাম্প্রতিক সময়ে ইরানের রাস্তায় একটি মিসাইল’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০০৮ সালে তেহরানে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীতে শাহাব-৩ ক্ষেপণাস্ত্র প্রদর্শনের একটি স্থিরচিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভাইরাল ভিডিওটির উৎস শনাক্ত করা সম্ভব না হলেও, ভিডিওটি বিশ্লেষণে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এতে দেখা যায়, কিছু যানবাহন পেছনের দিকে চলাচল করছে, এক ব্যক্তির পোশাক চলন্ত অবস্থায় হঠাৎ পরিবর্তিত হচ্ছে, এবং আশপাশের মানুষের চলাফেরায় অস্বাভাবিক ও কৃত্রিম গতি রয়েছে। এ ধরনের লক্ষণ সাধারণত এআই-নির্ভর ভিডিওতে দেখা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে The Times of Israel-এর ওয়েবসাইটে ২০১৫ সালের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে সংযুক্ত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। ছবিটির ক্যাপশন অনুযায়ী, এটি ২০০৮ সালে তেহরানে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীতে শাহাব-৩ ক্ষেপণাস্ত্র প্রদর্শনের দৃশ্য।

এছাড়াও, The New York Times-এর ২০১৫ সালের ২ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই ধরনের তথ্যের উল্লেখ রয়েছে, যা ছবিটির প্রেক্ষাপট নিশ্চিত করে।

সুতরাং, ‘সাম্প্রতিক সময়ে ইরানের রাস্তায় মিসাইল’ দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। এটি পুরোনো একটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং বর্তমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ইরানমিসাইল নিক্ষেপে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন