Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

পুরোনো দুর্ঘটনার ছবি দিয়ে প্রাণ গোপাল দত্তের মৃত্যু দাবি ভুয়া

agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৭
শেয়ার করুন:
পুরোনো দুর্ঘটনার ছবি দিয়ে প্রাণ গোপাল দত্তের মৃত্যু দাবি ভুয়া

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন-এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইমস অব চান্দিনার লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। একই দাবিতে ফেসবুকে একাধিক টেক্সট পোস্টও ছড়িয়ে পড়ে।

তবে অনুসন্ধানে জানা যায়, ডা. প্রাণ গোপাল দত্তের ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একটি গণমাধ্যমের ফটোকার্ড বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বরং Times of Chandina নামের কুমিল্লাভিত্তিক একটি স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

ওই পোস্টের মন্তব্যের ঘরে গণমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, “ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গোপাল দত্তের মৃত্যু” সংক্রান্ত তথ্যটি বিভিন্ন পেজ ও আইডি থেকে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে। তার বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি ভারতের ত্রিপুরায় অবস্থান করছেন এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি সম্পূর্ণ ভুয়া।




অর্থাৎ, তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তৈরি ফটোকার্ডটি পরবর্তীতে শিরোনামে ‘গুজব’ শব্দটি স্পষ্টভাবে না থাকায় অনেকেই সেটিকে সত্য ঘটনা হিসেবে প্রচার করতে শুরু করে, যা বিভ্রান্তির সৃষ্টি করে।

এছাড়া, ডা. প্রাণ গোপাল দত্তের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন এবং সামাজিক মাধ্যমে প্রচারিত মৃত্যুর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।


ফটোকার্ডে ব্যবহৃত সড়ক দুর্ঘটনার ছবিটি নিয়েও অনুসন্ধানে জানা যায়, এটি ২০২২ সালে ভারতের কলকাতার নিউটাউন এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার ছবি। আলোচিত দাবির সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় ডা. প্রাণ গোপাল দত্ত নিহত হয়েছেন- এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি গুজব থেকে সৃষ্ট বিভ্রান্তিকর তথ্য।

শেখ হাসিনামৃত্যুসড়ক দুর্ঘটনাস্বাস্থ্য উপদেষ্টাডা. প্রাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান