Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সলিমুল্লাহ মেডিকেলের পুরনো ভিডিও নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:৩৩
সলিমুল্লাহ মেডিকেলের পুরনো ভিডিও নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার

ছবি: আগামীর সময়

বাংলাদেশে এক ইসলামপন্থী ব্যক্তি বন্দুক হাতে একটি মেডিকেল কলেজে ঢুকে ‘নারীদের শিক্ষা দেওয়া হারাম’ বলে চিৎকার করছেন— দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তবে তথ্য যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রচারিত এই দাবির কোনো সত্যতা বা বাস্তব ভিত্তি নেই। ভিডিওটির সঙ্গে এমন কোনো ঘটনার সম্পর্ক নেই। মূলত ২০২৪ সালের পুরনো একটি ঘটনার ভিডিওকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন আন্তর্জাতিক বা সাম্প্রদায়িক রূপ দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

আসল ঘটনা ও গণমাধ্যমের প্রমাণ

ভিডিওটির প্রকৃত সত্যতা নিশ্চিত করতে অনুসন্ধানের অংশ হিসেবে ‘রিভার্স ইমেজ সার্চ’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৮ অক্টোবর প্রকাশিত ‘সলিমুল্লাহ মেডিকেলের ক্লাসে ঢুকে পড়া কে এই রহস্যময় যুবক?’ শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ভিডিওর সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্য ও অডিওর হুবহু মিল রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটি লেকচার হলে ঘটেছিল। সেখানে এক যুবক লাঠি হাতে প্রবেশ করে মেঝে ও টেবিলে আঘাত করতে থাকেন এবং চিৎকার করেন। ভিডিওর শুরুতে তাকে ‘তোর প্রেমেতে অন্ধ হলাম কী দোষ দিবি তাতে’ গানটি গাইতেও শোনা যায়। ঘটনার পর শিক্ষার্থীরা জানান, ওই যুবক কাউকে সরাসরি আক্রমণ করেননি এবং তিনি মূলত মানসিকভাবে অসুস্থ ছিলেন।

যুবকের পরিচয় ও পারিবারিক ইতিহাস

এই ঘটনার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩০ অক্টোবর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, আটক হওয়া ওই যুবকের নাম জুবায়ের আলী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণে জুবায়েরকে প্রায়ই ঘরে তালাবদ্ধ করে রাখা হতো এবং চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। নবম শ্রেণিতে পড়ার সময় একটি ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তার এই মানসিক সমস্যা দেখা দেয়, যা মাঝেমধ্যে হঠাৎ তীব্র আকার ধারণ করত। সলিমুল্লাহ মেডিকেলের ঘটনার পর কিশোরগঞ্জ থেকে পুলিশ তাকে আটক করে এবং কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে অভিযোগ দায়ের করে।

সামগ্রিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল ভিডিওটিতে কোনো বন্দুকধারী বা ইসলামপন্থী ব্যক্তি ছিলেন না। সেখানে কোনো ধর্মীয় উগ্রবাদী স্লোগানও দেওয়া হয়নি। এটি ২০২৪ সালের অক্টোবরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মানসিকভাবে অসুস্থ এক যুবকের লাঠি হাতে প্রবেশের ঘটনার ভিডিও, যা সম্পূর্ণ ভিন্ন ও বানোয়াট দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

নারীদের শিক্ষাসাম্প্রদায়িকসলিমুল্লাহ মেডিকেলেজুবায়ের আলী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের