Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শেখ হাসিনাকে ‘অভিজ্ঞ দেশ পরিচালক’ বলেননি ইতালির প্রধানমন্ত্রী

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২১:০৬
শেখ হাসিনাকে ‘অভিজ্ঞ দেশ পরিচালক’ বলেননি ইতালির প্রধানমন্ত্রী

ছবি: আগামীর সময়

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা না গেলেও দলীয় নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলা কিংবা গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক নেতাকর্মী বা বিশ্বনেতার সাথে তাঁর সরাসরি সাক্ষাতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে এবং মেলোনি মন্তব্য করেছেন—‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার দেখা এবং কথা হয়েছে। তিনি একজন অভিজ্ঞ দেশ পরিচালক। যেদিন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, উন্নতর দিকে অগ্রসারিত বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।’

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ইতালির প্রধানমন্ত্রীর নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে তাঁর কোনো প্রকার সাক্ষাৎ বা কথা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রের অনুপস্থিতি

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে দেশীয়, আন্তর্জাতিক কিংবা ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতে অনুসন্ধান করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কোনো বৈঠক বা সাক্ষাতের খবর কোথাও প্রকাশিত হয়নি। এছাড়া শেখ হাসিনাকে নিয়ে মেলোনি এমন কোনো মন্তব্য করেছেন—এমন কোনো তথ্যের অস্তিত্বও কোনো বিশ্বস্ত সূত্রে মেলেনি। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই এই কাল্পনিক উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ

বিষয়টি আরও নিশ্চিত হতে জর্জিয়া মেলোনির অফিশিয়াল ওয়েবসাইট এবং তাঁর এক্স, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো পর্যালোচনা করা হয়েছে। সেখানেও বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ সংক্রান্ত সাম্প্রতিক কোনো পোস্ট বা বিবৃতির দেখা পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার সাথে ইতালির প্রধানমন্ত্রীর কোনো সাক্ষাৎ হয়নি এবং জর্জিয়া মেলোনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। কোনো রকম তথ্যসূত্র ছাড়াই একটি ভুয়া বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

গণ-অভ্যুত্থানশেখ হাসিনাজর্জিয়া মেলোনিইতালি৫ আগস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: