Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে মূত্রত্যাগের দাবিটি সত্য নয়

ফ্যাক্ট চেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২১:২৪
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে মূত্রত্যাগের দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ একাধিক গুণী ব্যক্তির চিত্রিত গ্রাফিতির সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি মূত্রত্যাগ করছেন— এমন একটি বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই দিয়ে তৈরি করা একটি ভুয়া ও বিকৃত ছবি।

কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের ‘Elias Hossain ইলিয়াস হোসাইন’ নামের একটি পেজ থেকে গত ১২ অক্টোবর একটি ছবি পোস্ট করা হয়।পোস্টের ক্যাপশনে লেখা হয়— ‘লোকটা রবীন্দ্রনাথের মুখে এভাবেই পিপিনুল করতে গেছিলো পুলিশ তাকে ধরে পানি ঢালায়ে ছবি তুলেছে আজকের ভিডিওতে দেখবেন বিস্তারিত চোখ রাখুন’।

শেয়ার করা ছবিটিতে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি মূত্রত্যাগ করছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছবিটি ১৬২ বার শেয়ার হয় এবং ৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পরবর্তীতে আরও কিছু পেজ ও আইডি থেকেও একই ক্যাপশনে ছবিটি ছড়াতে দেখা যায়।

আসল ঘটনা কী?
ছবির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে এমন ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। তবে বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে প্রচারিত ছবির সামনের দিকে থাকা এক ব্যক্তির পরিহিত পোশাকের সাথে বাস্তব একটি ঘটনার মিল পাওয়া যায়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মাখিয়ে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরবর্তীতে দেয়ালে লেগে থাকা কালি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন এক রিকশাচালক। বাস্তব ভিডিওতে দেখা যাওয়া ওই রিকশাচালকের চেহারার সাথেই প্রচারিত ছবিতে থাকা ব্যক্তির অদ্ভুত মিল রয়েছে। মূলত বাস্তব ঘটনার এই প্রেক্ষাপটকে ভিত্তি করে বিকৃত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া ছবিটি এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে বিশ্লেষণ করা হলে দেখা যায়, ছবিটি এআই (AI) দিয়ে তৈরি বা এডিট করার সম্ভাবনা প্রায় শতভাগ। এমনকি এআই দ্বারা নির্মিত ছবির ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্তকরণ টুল ‘SynthID’ নিশ্চিত করেছে যে, ছবিটি ‘Google AI’ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্রাফিতিতে কালি মাখানো এবং পরবর্তীতে তা ধুয়ে ফেলার একটি প্রকৃত ঘটনাকে কেন্দ্র করে গুগল এআই (Google AI) দিয়ে বিকৃত ছবি তৈরি করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।

রবীন্দ্রনাথ ঠাকুরপুলিশরিকশাচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা