Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

২০২৫ সালের রুটিন বদলে ‘এইচএসসি ২০২৬’ নামে বিভ্রান্তিকর প্রচার

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২৩:১৪
২০২৫ সালের রুটিন বদলে ‘এইচএসসি ২০২৬’ নামে বিভ্রান্তিকর প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পরীক্ষার রুটিন ছড়িয়ে দাবি করা হচ্ছে, সেটিই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত রুটিনটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

যাচাই করে জানা যায়, এখনো পর্যন্ত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কোনো অফিসিয়াল রুটিন শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষার রুটিন পাওয়া যায়। বিশ্লেষণে দেখা যায়, সামাজিক মাধ্যমে ছড়ানো রুটিনটির সঙ্গে ওই রুটিনের উল্লেখযোগ্য মিল রয়েছে।

বিশেষ করে, সরকারি বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ইউনিক স্মারক নম্বর যাচাই করে দেখা যায়, আলোচিত রুটিনে উল্লেখিত স্মারক নম্বর- আশিবো/প্রশা/২০১০/১৫—টি ২০২৫ সালের রুটিনের সঙ্গে হুবহু মিলে গেছে। এতে স্পষ্ট হয়, পুরোনো রুটিনটি সম্পাদনা করে তারিখ পরিবর্তনের মাধ্যমে নতুন বলে প্রচার করা হয়েছে।

এছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্র বা মূলধারার গণমাধ্যমেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন এখনও প্রকাশ করা হয়নি।

সুতরাং, সামাজিক মাধ্যমে প্রচারিত এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিনটি ভুয়া। এটি ২০২৫ সালের রুটিন সম্পাদনা করে তৈরি করা হয়েছে এবং এর কোনো সরকারি ভিত্তি নেই।

এইচএসসিরুটিনশিক্ষা বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ