রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
গ্রাম ডুবিয়ে শহরে আলো!

গ্রাম ডুবিয়ে শহরে আলো!

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় বিনোদন

৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে রণবীরকে!

বিনোদন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৩
৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে রণবীরকে!

সংগৃহীত ছবি

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে বড় আর্থিক ও আইনি টানাপোড়েনে জড়িয়েছেন বলিউড তারকা রণবীর সিং। এমনটাই দাবি বলিউডের। এই মতবিরোধ গিয়ে ঠেকেছে প্রায় ৪০ কোটি রুপির অচলাবস্থায়। প্রযোজনা সংস্থার অভিযোগ, ছবির প্রি-প্রোডাকশনে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল, রণবীরের হঠাৎ সরে দাঁড়ানোর ফলে তার বড় অংশই ক্ষতি হয়েছে। যার দায় একা তাঁরা নিতে চান না।

জানা যাচ্ছে, ছবির প্রাথমিক পর্যায়ে শিডিউলিং, লোকেশনের পরিকল্পনা, টেকনিক্যাল টিম নিয়োগ-সহ নানা খাতে উল্লেখযোগ্য খরচ করে ফেলেছিল এক্সেল এন্টারটেইনমেন্ট। প্রযোজনা সংস্থার দাবি, রণবীরের প্রস্থানেই পুরো প্রক্রিয়া থমকে যায় এবং এর ফলে যে আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ চাওয়া অযৌক্তিক নয়।

অন্য দিকে, এই দাবির বিরোধিতা করছেন রণবীর। রিপোর্ট অনুযায়ী, অভিনেতার বক্তব্য, ছবি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে আর্থিকভাবে দায়ী করা যায় না। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, সৃজনশীল মতপার্থক্য, বিশেষ করে চিত্রনাট্য ও ছবির দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তোষই এই সিদ্ধান্তের মূল কারণ। রণবীরের মতে, প্রাথমিকভাবে তিনি প্রোজেক্টে সম্মতি দিয়েছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো এসেছে, তা তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না। সেই প্রেক্ষিতে ক্ষতিপূরণের দাবি তিনি অন্যায্য বলেই মনে করছেন।

বিষয়টি মেটাতে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকও হয়েছিল বলে জানা গেছে। তবে সেখানে কোনও কিছু সমাধান হয়নি। ফলে ‘ডন ৩’এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রযোজনা সংস্থা প্রি-প্রোডাকশনের কিছু কাজ ধীরগতিতে চালাচ্ছে এবং কয়েকটি টিমকে বিকল্প কাজের কথা ভাবতেও বলা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে থাকা এই ছবিটি এক্সেল এন্টারটেইনমেন্টের অন্যতম বড় প্রোজেক্ট হিসাবে ধরা হচ্ছিল। রণবীরের যুক্ত হওয়ায় ছবিটি নিয়ে আগ্রহও ছিল তুঙ্গে। বর্তমান অচলাবস্থা তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে, নতুন কোনও অভিনেতাকে নিয়ে ছবিটি এগোবে নাকি আরও বিলম্বের মুখে পড়বে প্রকল্পটি।

দুই পক্ষই যখন নিজেদের অবস্থানে অনড়, তখন এই বিরোধ গোটা বলিউডে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বড় বাজেটের ছবিতে চুক্তি ও এক্সিট ক্লজ কীভাবে নির্ধারিত হবে, তার উপরও এর প্রভাব পড়তে পারে।

আলোচনার মাধ্যমে কি এই জট কাটবে, নাকি বিষয়টি গড়াবে আইনি লড়াইয়ের দিকে, আপাতত সেই দিকেই সকলের নজর।

রণবীর সিং
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৮

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৫০

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৯

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩১

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    ১৮ এপ্রিল ২০২৬, ২২:২৯

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৯

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৩

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৪

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    ১৯ এপ্রিল ২০২৬, ০০:৩৩

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪

    এমন যদি হতো

    এমন যদি হতো

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৭