Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

গোপন বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১০
শেয়ার করুন:
গোপন বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

সাই পল্লবী

দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী মানেই অনুরাগী হৃদয়ে আলাদা উন্মাদনা। দীর্ঘ দিন ধরেই তার বিয়ে নিয়ে নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। কয়েক দিন আগে লেহেঙ্গার দোকানে বিয়ের ভারী পোশাক ট্রায়াল দিতে দেখে অনেকেই রটিয়ে দিয়েছিলেন, গোপনে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী।

অবশেষে এক টকশোতে হাজির হয়ে সেই ভাইরাল গুঞ্জনের পেছনের আসল ও মজাদার রহস্য ফাঁস করলেন সাই পল্লবী নিজেই।

সম্প্রতি ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ শোর বিশেষ পর্বে উপস্থিত হয়ে সাই পল্লবী জানান, এই গুঞ্জন পুরোটাই ছিল এক বিশাল ভুল বোঝাবুঝি। মূলত তার ছোট বোন পূজার বিয়ে উপলক্ষে সমস্ত কেনাকাটা ও প্রস্তুতির দায়িত্বে ছিলেন পল্লবী নিজেই।

বোন অস্ট্রেলিয়ায় থাকায় শাড়ি ও লেহেঙ্গার ডিজাইন পছন্দ করতে সাই পল্লবী নিজেই দোকানে গিয়ে সেসব পোশাক পরে ট্রায়াল দিতেন এবং বোনকে ছবি পাঠাতেন। আর তা দেখেই দোকানদার ও আশপাশের মানুষ ভেবে বসেন, সাই পল্লবী বুঝি লুকিয়ে নিজের বিয়ের কেনাকাটাই করছেন।

আরও পড়ুন

স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

২৯ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানে সাই পল্লবীর বোন পূজার পাঠানো একটি বিশেষ ভিডিও বার্তা বাজানো হয়। যেখানে পূজা স্বীকার করেন যে, বিয়ের মাত্র ১০ দিন আগে ভারতে এলেও পুরো বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে কেনাকাটা, সব এক হাতে সামলেছেন তার তারকা বোন।

বোনের এই বার্তা শুনে শোতেই চোখে পানি চলে আসে পল্লবীর, তবে সেটিকে বিদায়ে বোনের জন্য ‘আনন্দের অশ্রু’ বলেই অভিহিত করেন তিনি।

বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সাই পল্লবী। আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত বলিউড ডেবিউ সিনেমা ‘রামায়ণ’, যেখানে সীতা চরিত্রে দেখা যাবে তাকে। বিপরীতে শ্রী রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে মেগাস্টার যশ।

এ ছাড়া আগামী ২০ নভেম্বর ধনুশ ও মামুট্টির সঙ্গে তার মেগা প্রজেক্ট ‘ওএম: চ্যাপ্টার ১ -উধিরাম: দ্য ব্লাড উড’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

সাই পল্লবীদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী