Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কেন প্রথমে ‘রাম’ হতে চাননি রণবীর কাপুর?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪২
কেন প্রথমে ‘রাম’ হতে চাননি রণবীর কাপুর?

রাম রুপে রণবীর কাপুর

নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় চলছে রণবীর কাপুরকে নিয়ে উন্মাদনা। তবে এই উন্মাদনার মাঝে বেরিয়ে এসেছে এক রোমাঞ্চকর তথ্য। ৯৩ বছর আগে রণবীর কাপুরের প্রপিতামহ, কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরও রুপালি পর্দায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৩৪ সালে মুক্তিপ্রাপ্ত দেবকী বোস পরিচালিত ‘সীতা’ সিনেমায় রামের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। অর্থাৎ প্রায় এক শতাব্দী পর পরিবারের সেই ঐতিহাসিক লেগেসি বয়ে নিয়ে চলেছেন রণবীর।

‘সীতা’ ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র যা কোনো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল। ১৯৩৪ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি সম্মানসূচক ডিপ্লোমা জয় করে ভারতীয় সিনেমার জয়যাত্রা শুরু করেছিল। সেই সিনেমায় পৃথ্বীরাজ কাপুরের বিপরীতে সীতা হয়েছিলেন দুর্গা খোটে।

নিউইয়র্কে আইম্যাক্স টিজার স্ক্রিনিংয়ের সময় রণবীর কাপুর এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি জানান, চার বছর আগে যখন প্রযোজক নমিত মালহোত্রা তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, রণবীর প্রথমে তা ফিরিয়ে দিয়েছিলেন। রণবীর বলেন, ‘আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল আমি এই চরিত্রের জন্য যথেষ্ট যোগ্য বা ফিট নই। আমি ভয় পাচ্ছিলাম যে চরিত্রটির প্রতি হয়তো সুবিচার করতে পারব না।’ 

​তবে নিজের জীবনের এক বড় পরিবর্তন তাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে। রণবীর জানান, ‘ঠিক সেই সময়েই আমি প্রথমবারের মতো বাবা হই (কন্যা রাহা)। বাবা হওয়া এবং ভগবান রামের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসা এই দুটির কাকতালীয় মিলনই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।’ 

​এই সিনেমাটি নিয়ে আরও একটি বড় চমক হলো এর বাজেট। জানা গেছে ‘রামায়ণ’ এর দুটি খণ্ড মিলিয়ে খরচ হচ্ছে প্রায় ৪ হাজার কোটি রুপি যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বেশি।

হলিউডের বড় বড় সিনেমাকেও টেক্কা দিতে হ্যান্স জিমার এবং এ আর রহমানের মতো বিশ্বখ্যাত সংগীতজ্ঞরা এই প্রজেক্টে প্রথমবারের মতো হাত মিলিয়েছেন।

রণবীর কাপুরের পাশাপাশি সীতা চরিত্রে সাঁই পল্লবী এবং হনুমান হিসেবে সানি দেওলকে দেখার জন্য এখন থেকেই দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। ২০২৬ সালের দীপাবলিতে এই মহা আয়োজন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্রঃ নিউজ ১৮ 

সিনেমাবলিউডরণবীর কাপুররামায়ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা