Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

৩ দিনেই ১০০ কোটির ক্লাব পার মোহনলালের ‘দৃশ্যম ৩’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩৫
৩ দিনেই ১০০ কোটির ক্লাব পার মোহনলালের ‘দৃশ্যম ৩’

সংগৃহীত ছবি

ভারতীয় সিনেমা জগতের অন্যতম সেরা ও জনপ্রিয় সাসপেন্স থ্রিলার ফ্র্যাঞ্চাইজ ‘দৃশ্যম’। সাউথের কিংবদন্তি অভিনেতা মোহনলালের হাত ধরে গত ২১ মে তার জন্মদিনেই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই সিরিজের বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’। আর প্রেক্ষাগৃহে আসতেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি।

মুক্তির প্রথম দুই দিনে ব্যবসার গতি কিছুটা কম থাকলেও, শনিবার ছুটির দিন আসতেই টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৩ দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা।
বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার ভারতের বাজারে দৃশ্যম ৩ এক দিনেই প্রায় ১৩.৭০ কোটি রুপি নেট কালেকশন করেছে, যা শুক্রবারের চেয়ে ২৪ শতাংশ বেশি। এর ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৪০.৬০ কোটি রুপি।

শুধু ভারতই নয়, দেশের বাইরেও মোহনলালের এই থ্রিলারের ক্রেজ আকাশচুম্বী। বিদেশের মাটিতে মাত্র ৩ দিনেই সিনেমাটি তুলে নিয়েছে ৭০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে মাত্র তিন দিনে ‘দৃশ্যম ৩’ এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১১৭.১৭ কোটি রুপি!

আরও পড়ুন

একসঙ্গে ৩ অ্যালবাম রিলিজ করে বিশ্বরেকর্ড র‍্যাপার ড্রেকের

২৪ মে ২০২৬

যদিও এটি মোহনলালের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘এল২ এম্পুরান’-এর রেকর্ড ভাঙতে পারেনি, তবে তার সাম্প্রতিক ফ্লপ সিনেমা ‘বৃষভ’ বা ‘হৃদয়পূর্বম’ এর তুলনায় এটি বহুগুণ ভালো ব্যবসা করছে। মালয়ালম ভাষার পাশাপাশি ভারতের তেলুগু দর্শকদের মাঝেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে।

পরিচালক জিতু জোসেফের পরিচালনায় এই সিনেমাটিতেও জর্জকুট্টির চরিত্রে ফিরেছেন মোহনলাল। সাথে আছেন মীনা, এস্থার অনিল ও সিদ্দিক। হিন্দুস্তান টাইমসের রিভিউ বলছে, এবারের সিনেমাটি দর্শকদের শুধু টুইস্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে অতীতে জর্জকুট্টি যে অপরাধগুলো করেছিল, তার শেষ পরিণতি কী হয় তা-ই দেখানো হয়েছে। সিনেমার শেষ দিকে ‘দৃশ্যম ৪’ আসারও একটা বড় ইঙ্গিত দেওয়া হয়েছে।
দৃশ্যম ৩ মুক্তির সাথে সাথেই আরও একটি বড় ইতিহাস গড়ে ফেলেছে। এই প্রথম কোনো মালয়ালম সিনেমা সরাসরি ইন্দোনেশিয়ার ভাষায় অফিশিয়াল রিমেক হতে যাচ্ছে। ‘আইয়াহ, আকু মাউ চেরিতা...’ (যার অর্থ- বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই...) নামে ইন্দোনেশিয়ান সংস্করণের এই সিনেমাটি আগামী ২০ আগস্ট, ২০২৬-এ সে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সব মিলিয়ে বক্স অফিস ও বিশ্বমঞ্চ দুই জায়গাতেই এখন জর্জকুট্টি ম্যাজিক চলছে।

দক্ষিণী সিনেমামোহনলালদৃশ্যম ৩১০০ কোটির ক্লাবসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন