Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টেলিভিশন

দেশে ফিরেছেন মুনমুন, ১৭০০ দিন পর ক্যামেরার সামনে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪০
দেশে ফিরেছেন মুনমুন, ১৭০০ দিন পর ক্যামেরার সামনে

রুমানা মালিক মুনমুন । ছবি: মাছরাঙা টেলিভিশন

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন এখন কানাডা প্রবাসী। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। কানাডায় কী করছেন, উপস্থাপনা বা অভিনয়ে আবার ফিরবেন কি-না, দর্শকের এমন কৌতূহলী কিছু প্রশ্নের উত্তর দিতে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়েছেন এই তারকা। এর মাধ্যমে ১৭০০ দিন পর ক্যামেরার সামনে দেখা যাবে তাকে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে রুমানা মালিক মুনমুন জানিয়েছেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতা চলাকালীন আজমেরী হক বাঁধন তার রুমমেট ছিলেন। মুনমুন সেভাবে মেকআপ করতে জানতেন না, বাঁধনই তাকে সহায়তা করতেন।

রুমানা মালিক মুনমুন । ছবি: মাছরাঙা টেলিভিশন

মুনমুন উল্লেখ করেছেন, কিছুদিন আগে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আমি অভিনয়ে অত ভালো নই। সেজন্য অভিনয়টা চালিয়ে যাইনি।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতা শেষে হুমায়ূন আহমেদের রচনা অবলম্বনে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেন মুনমুন। সিনেমাটির অনেক না বলা গল্প পডকাস্টে শেয়ার করেছেন তিনি।

রুম্মান রশীদ খান ও রুমানা মালিক মুনমুন । ছবি: মাছরাঙা টেলিভিশন

শনিবার (৪ জুলাই) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

রুমানা মালিক মুনমুনমাছরাঙা টেলিভিশনটেলিভিশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise