Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

ঐশ্বরিয়ার ছবি তুলে বিপাকে সাংবাদিক, এগিয়ে আসেন ঋতুপর্ণ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৫:০৩
ঐশ্বরিয়ার ছবি তুলে বিপাকে সাংবাদিক, এগিয়ে আসেন ঋতুপর্ণ

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ শুধু তাঁর চলচ্চিত্র নির্মাণের দক্ষতার জন্যই নয়, শিল্পী ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের জন্যও স্মরণীয় হয়ে আছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে কলকাতার প্রবীণ চিত্রসাংবাদিক অশোক মজুমদার স্মরণ করেছেন ‘চোখের বালি’ সিনেমার শুটিংয়ের এক বিশেষ অভিজ্ঞতা, যেখানে ফুটে উঠেছে ঋতুপর্ণ ঘোষের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং সহকর্মীদের প্রতি আস্থা।

২০০২ সালের শেষ দিকে ‘চোখের বালি’ সিনেমার শুটিং চলছিল কলকাতায়। সিনেমাটিতে অভিনয় করছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। সে সময় শুটিং সেটে ছিল কঠোর নিরাপত্তা। কলকাতার কোনো সংবাদমাধ্যমই অভিনেত্রীর একটি ছবিও সংগ্রহ করতে পারেনি।

অশোক মজুমদার তাঁর স্মৃতিচারণায় জানান, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তিনি বারবার ঋতুপর্ণ ঘোষকে অনুরোধ করতেন যেন শুটিংয়ের কিছু ছবি তোলার সুযোগ পান। শেষ পর্যন্ত নির্মাতা তাঁকে নির্দিষ্ট দিনে শুটিং সেটে আসার অনুমতি দেন। তবে শর্ত ছিল, আগে ঐশ্বর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, এরপর ছবি তোলা যাবে।

কিন্তু শুটিং শুরুর আগেই দূর থেকে ঐশ্বররিয়ার কয়েকটি ছবি তুলে ফেলেন অশোক। বিষয়টি নজরে আসে অভিনেত্রীর নিরাপত্তা দলের। এতে শুটিং সাময়িকভাবে থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে নিজেই এগিয়ে যান ঋতুপর্ণ ঘোষ। তিনি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অশোক মজুমদারের পরিচয় করিয়ে দেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেন। পরে শুটিং স্বাভাবিকভাবে শুরু হয়। শুধু তাই নয়, ধীরে ধীরে ঐশ্বরিয়ার সঙ্গেও সাংবাদিকের পেশাদার সম্পর্ক গড়ে ওঠে। শুটিং চলাকালে অভিনেত্রী নিয়মিত তাঁর তোলা স্থিরচিত্র দেখতেন বলেও স্মৃতিচারণায় উল্লেখ করেছেন অশোক।

আরও পড়ুন

ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়ার দিন আজ

৩০ মে ২০২৬

এই ঘটনার মধ্য দিয়ে ঋতুপর্ণ ঘোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উঠে আসে। তিনি একদিকে আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে কাজ করতেন, অন্যদিকে সহকর্মী ও সংবাদকর্মীদের প্রতিও রাখতেন আস্থা ও সম্মান। পেশাদারিত্ব বজায় রেখেও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।

অশোক মজুমদারের ভাষ্য, ঋতুপর্ণ ঘোষ ছিলেন এমন একজন নির্মাতা, যিনি শিল্পী, অভিনেতা, সাংবাদিক সবার সঙ্গে বন্ধুর মতো মিশতেন। তাঁর বাড়িতে যাতায়াত ছিল অনেকের জন্যই উন্মুক্ত। কাজের ফাঁকে ফটোগ্রাফি নিয়েও আলোচনা করতেন তিনি এবং অন্যের মতামতকেও গুরুত্ব দিতেন।

স্মৃতিচারণার শেষাংশে অশোক মজুমদার উল্লেখ করেন, সত্যজিৎ রায়ের পর বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষের মতো প্রতিভাবান নির্মাতা খুব কমই দেখা গেছে। তাঁর মতে, আরও কিছুদিন বেঁচে থাকলে ভারতীয় ও বিশ্ব চলচ্চিত্রকে আরও অনেক অসাধারণ কাজ উপহার দিতে পারতেন এই নির্মাতা।

২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন ঋতুপর্ণ ঘোষ। তবে তাঁর নির্মিত চলচ্চিত্র, শিল্পবোধ এবং মানুষের প্রতি আন্তরিকতা এখনও সমানভাবে স্মরণ করেন সহকর্মী, শিল্পী ও দর্শকরা। অশোক মজুমদারের এই স্মৃতিচারণও যেন সেই মানবিক ও মেধাবী ঋতুপর্ণ ঘোষকেই নতুন করে সামনে নিয়ে আসে।

ঐশ্বরিয়াঋতুপর্ণ ঘোষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২