Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কেন স্বার্থপর বলা হচ্ছে টেইলর সুইফটকে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৩
কেন স্বার্থপর বলা হচ্ছে টেইলর সুইফটকে?

টেইলর সুইফট

বিশ্বসংগীতের পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ে নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল উন্মাদনা, ঠিক তখনই মার্কিন মুলুকে শুরু হলো তীব্র বিতর্ক।

আমেরিকার অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এ বসতে চলেছে তাদের বিয়ের আসর। কিন্তু এই হাই-প্রোফাইল বিয়ের রাজকীয় আয়োজনের চড়া মূল্য চোকাতে হচ্ছে সাধারণ নিউ ইয়র্কবাসীকে, যা নিয়ে তৈরি হয়েছে চরম জনক্ষোভ!

ব্যস্ততম উইকএন্ডে রাস্তা বন্ধের ‘ফরমান’ আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির আমেজে যখন পুরো দেশ মাতোয়ারা, ঠিক তখনই ২ থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের সমস্ত রাস্তা বন্ধ রাখার আবেদন করেছে এই তারকা জুটির ইভেন্ট ম্যানেজমেন্ট টিম।

আগামী ৩ জুলাই মূল বিয়ের জমকালো অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বছরের অন্যতম ব্যস্ততম এই সময়ে একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের জন্য শহরের পাবলিক রাস্তা এভাবে ব্লক করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

শাকিরার বাংলাদেশ সফরের অজানা গল্প

২৬ জুন ২০২৬

এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এবং অন্যান্য মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেন ও স্থানীয় ব্যবসায়ীরা। টেইলর সুইফটকে সরাসরি ‘স্বার্থপর’ ও ‘ভিআইপি সংস্কৃতির সুবিধাভোগী’ বলে কটাক্ষ করছেন অনেকেই।

শহরের এক ক্ষুব্ধ বাসিন্দা লিখেছেন, ‘নিজেদের আনন্দের জন্য হাজার হাজার সাধারণ মানুষকে ট্রাফিক জ্যামে কষ্ট দেওয়া চরম স্বার্থপরতা। আমরা সাধারণ মানুষরা এই দিনগুলোতে চলব কীভাবে?’ অন্য এক নেটিজেনের টিপ্পনী ছিল এমন যে, ‘ঐ তিনদিন যারা নিউ ইয়র্কের রাস্তায় বের হওয়ার কথা ভাবছেন, তাদের কপালে বড় দুঃখ আছে!’

এখনও পর্যন্ত টেইলর বা ট্র্যাভিসের পক্ষ থেকে বিয়ের খবরের কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া না হলেও পর্দার পেছনের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। জানা গেছে, ভেন্যুর বাইরে বিশাল অস্থায়ী লাউঞ্জ ও ট্রাকিং সেটআপের জন্য ইতিমধ্যে অনুমতি নেওয়া হয়েছে।

ট্র্যাভিসের ফুটবল দল ‘কানসাস সিটি চিফস’-এর সতীর্থদের জন্য টাইমস স্কয়ারের নামী দামী হোটেলগুলো বুক করা হয়ে গেছে। সব মিলিয়ে ৫০০ থেকে ১,০০০ হাই-প্রোফাইল সেলিব্রিটি এই আসরে অংশ নিতে পারেন।

টেইলর সুইফটট্র্যাভিস কেলসিপপ তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর