Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

নব্বই দশকে রেডিও ক্যাসেটে বেজে চলা জনপ্রিয় ১৫ গান

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪
নব্বই দশকে রেডিও ক্যাসেটে বেজে চলা জনপ্রিয় ১৫ গান

ছবি এআই

নব্বই দশক মানেই এখন নস্টালজিয়া। সামাজিকভাবে নব্বই ছিল সামষ্টিকতার সময়। লোকে মাঠে গিয়ে ফুটবল খেলত, হলে গিয়ে সিনেমা দেখত, লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। শ্রমিক শ্রেণির মানুষেরা ট্রেড ইউনিয়ন করতেন। ক্লাব ছিল ছেলে-বুড়োদের মিলনমেলা, আর পাড়া-কালচার ছিল শহর কিংবা মফস্বল শহরের প্রাণ। এই দশকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন একটি সময় ছিল, যখন সিনেমার গান শুধু সিনেমার অংশ ছিল না; গানই ছিল ভাষা, গানই ছিল জীবনের অনুষঙ্গ। রেডিও কিংবা ক্যাসেট প্লেয়ারে বারবার বাজত প্রিয় গান। সংগীতমালা কিংবা অনুরোধের আসরে শোনা যেত পছন্দের গান। আর এসব গান শোনার জন্য প্রতিটি বিকেলই ছিল অর্থবহ।

নব্বই দশকেই ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তার নতুন সংজ্ঞা তৈরি করেন সালমান শাহ, শাবনূর, মৌসুমী, মান্না, রিয়াজসহ একঝাঁক তারকা। আর তাঁদের সঙ্গে কণ্ঠে ছিলেন এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা, আগুন, আইয়ুব বাচ্চু, সুবীর নন্দীসহ জনপ্রিয় শিল্পীরা।

নব্বই দশকে চলচ্চিত্রের হাজার হাজার জনপ্রিয় গান ছিল। সেসব থেকে মাত্র ১৫টি গান এখানে উল্লেখ করা হচ্ছে। তার মানে এই নয় যে এগুলোই নব্বই দশকের সবচেয়ে সেরা ১৫টি গান। বরং জনপ্রিয় গানগুলোর মধ্য থেকে এলোমেলোভাবে ১৫টি চলচ্চিত্রের গান বেছে নেওয়া হয়েছে।

১. ভালো আছি ভালো থেকো

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘তোমাকে চাই’ ছিল সালমান শাহ ও শাবনূরের জুটির অন্যতম আলোচিত চলচ্চিত্র। তবে সিনেমাটিকে আলাদা করে মনে রাখার বড় কারণ হয়ে আছে ‘ভালো আছি ভালো থেকো’ গানটি। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা এই গানটি এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে জনপ্রিয়তা পায়। গানটির সুর ও কথার আবেগ নব্বইয়ের প্রেম-বিরহের স্মৃতির সঙ্গে আজও জড়িয়ে আছে।

২. এখন তো সময় ভালোবাসার...

২০ মার্চ ১৯৯৩ মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই চলচ্চিত্র দিয়েই সালমান শাহ ও মৌসুমী বড় পর্দায় অভিষেক করেন। এই চলচ্চিত্রটির গানগুলো সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে ‘এখন তো সময় ভালোবাসার’ গানটিও শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল।

৩. এখানে দুজনে নিরজনে

১৯৯৪ সালে মুক্তি পায় ‘অন্তরে অন্তরে’। এতে অভিনয় করেন সালমান শাহ, মৌসুমী ও রাজীব। আলম খানের সংগীত পরিচালনায় ছবিটির ‘এখানে দুজনে নিরজনে’সহ বেশ কিছু গান দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। সালমান শাহ ও মৌসুমী জুটির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবেও ‘অন্তরে অন্তরে’ স্মরণীয় হয়ে আছে।

৪. যে প্রেম স্বর্গ থেকে এসে


১৯৯৭ সালে মুক্তি পাওয়া মোহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ চলচ্চিত্রের গানগুলোর মধ্যে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ বিশেষভাবে জনপ্রিয় হয়। মানুষের মুখে মুখে ফিরত গানটির কলি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। ছবিতে অভিনয় করেন রিয়াজ ও ভারতের রবীনা ট্যান্ডন। গানটি আজও খালিদ হাসান মিলুর জনপ্রিয় গানগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়।

৫. পড়ে না চোখের পলক

‘প্রাণের চেয়ে প্রিয়’ চলচ্চিত্রের আরেকটি জনপ্রিয় গান ছিল ‘পড়ে না চোখের পলক’। এন্ড্রু কিশোরের গাওয়া এই গানে ঠোঁট মিলিয়ে চিত্রনায়ক রিয়াজ দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। নব্বইয়ের দশকের রোমান্টিক গানগুলোর তালিকায় গানটি এখনও স্মরণীয়।

৬. শুধু একবার

৩ মার্চ ১৯৯৫ মুক্তি পাওয়া ‘দেনমোহর’ ছবিতে জুটি বাঁধেন সালমান শাহ ও মৌসুমী। ছবির ‘শুধু একবার’ গানটি তাঁদের পর্দার রসায়নের সঙ্গে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠে। গানটিতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন। একই ছবির ‘আমি তোমার প্রেমে পাগল’ গানটিও সে সময় বেশ আলোচিত ছিল।

৭. এই দিন সেই দিন

১১ মে ১৯৯৫ মুক্তি পাওয়া ‘স্বপ্নের ঠিকানা’ ছিল সালমান শাহ-শাবনূর জুটির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। আলম খানের সংগীত পরিচালনায় ছবিটির গানগুলো নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই চলচ্চিত্রের ‘এই দিন সেই দিন’ গানটিও সে সময় রেডিও ও ক্যাসেটের কল্যাণে শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

৮. সাথী তুমি আমার জীবনে

২০ ডিসেম্বর ১৯৯৬ মুক্তি পাওয়া ‘চাওয়া থেকে পাওয়া’তে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। ছবির অন্যতম পরিচিত গান ‘সাথী তুমি আমার জীবনে’। গানটি ও চলচ্চিত্র—দুটিই সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তার সময়কে স্মরণ করিয়ে দেয়।

৯. অনন্ত প্রেম তুমি দাও আমাকে

নব্বইয়ের দশকের চলচ্চিত্রের গানে ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রবেশও মনে রাখার মতো। ৭ নভেম্বর ১৯৯৭ মুক্তি পাওয়া ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক করেন আইয়ুব বাচ্চু। তাঁর সঙ্গে কণ্ঠ দেন কনকচাঁপা। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মান্না, দিতি ও মৌসুমী অভিনীত ছবিটি আইয়ুব বাচ্চুর চলচ্চিত্রের গানের যাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে আছে।

১০. আম্মাজান

২৫ জুন ১৯৯৯ মুক্তি পাওয়া কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত চলচ্চিত্র। নাম ভূমিকায় ছিলেন শবনম, আর তাঁর ছেলের চরিত্রে অভিনয় করেন মান্না। সঙ্গে ছিলেন মৌসুমী, আমিন খান, ডিপজল ও মিজু আহমেদ। তবে সিনেমাটির টাইটেল গান ‘আম্মাজান’ আলাদা করে জায়গা করে নেয়। আইয়ুব বাচ্চুর কণ্ঠে গানটি তুমুল জনপ্রিয় হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সংগীতে তৈরি গানটি আজও বাংলা চলচ্চিত্রের স্মরণীয় গানগুলোর একটি।

১১. আমার মতো এত সুখী


১৯৯৭ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত ‘বাবা কেন চাকর’ চলচ্চিত্রটি মুক্তি পায়। ছবিটির গল্পের পাশাপাশি ‘আমার মতো এত সুখী নয় তো কারো জীবন’ গানটিও দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। খালিদ হাসান মিলুর কণ্ঠে গাওয়া এই গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটি আজও শ্রোতাদের কাছে সমানভাবে স্মরণীয়।

১২. পাগল মন


‘পাগল মন’ মূলত দিলরুবা খানের কণ্ঠে জনপ্রিয় হওয়া একটি গান। নব্বইয়ের দশকের শুরুতেই গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। পরে এই জনপ্রিয় গানকে কেন্দ্র করেই একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন ‘বেদের মেয়ে জোছনা’-খ্যাত পরিচালক তোজাম্মেল হক বকুল। চলচ্চিত্রে নতুন জুটি মেহেদী ও অন্তরাকে দেখা যায়। গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন তাঁরাই। দিলরুবা খান ও আগুনের কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

১৩. প্রেমের সমাধি ভেঙে

‘প্রেমের সমাধি’ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৬ সালে। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত এই চলচ্চিত্রের ‘প্রেমের সমাধি ভেঙে’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটি নব্বইয়ের দশকের আবেগঘন চলচ্চিত্রের গানের তালিকায় এখনও স্মরণীয়।

১৪. কী ছিলে আমার বলো না তুমি

মূলত এটি মনি কিশোরের অ্যালবামের গান। পরে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘কে অপরাধী’ চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়। সিনেমায় ব্যবহারের পর গানটি আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যায়। মনি কিশোরের কণ্ঠে গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন ওমর সানী। সঙ্গে ছিলেন শাবনূর। গানটি মনি কিশোরের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি হয়ে ওঠে।

১৫. তুমি মোর জীবনের ভাবনা

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রের ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। রেডিওর অনুরোধের আসরে এই গানের চাহিদা ছিল তুঙ্গে। সালমান শাহ ও শাবনূর অভিনীত চলচ্চিত্রের এই গানে সালমান শাহর জন্য কণ্ঠ দেন এন্ড্রু কিশোর। গানটির আরেকটি সংস্করণে শাবনূরের জন্য কণ্ঠ দেন সালমা জাহান; কনকচাঁপার কণ্ঠে কাঞ্চির জন্যও একটি সংস্করণ ছিল। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

চলচ্চিত্রের গানগানএন্ড্রু কিশোরখালিদ হাসান মিলুরুনা লায়লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    advertiseadvertise