Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

‘টয় স্টোরি ৫’ এর জন্য বিশেষ গান গাইলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:২১
‘টয় স্টোরি ৫’ এর জন্য বিশেষ গান গাইলেন টেইলর সুইফট

সংগৃহীত ছবি

বিশ্বসংগীতের অন্যতম বড় পপ তারকা টেইলর সুইফট এবার যুক্ত হলেন অ্যানিমেশন সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র সাথে। ডিজনী ও পিক্সারের আগামী মেগা প্রজেক্ট ‘টয় স্টোরি ৫’-এর জন্য একটি সম্পূর্ণ নতুন ও মৌলিক গান তৈরি করেছেন তিনি। দীর্ঘ এক দশক পর এই সিনেমার হাত ধরে আবারো নিজের চেনা ঘরানা ‘কান্ট্রি মিউজিক’-এ ফিরছেন এই মার্কিন গায়িকা। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি দিয়ে সুইফট একে তার ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ এক ঘটনা বলে আখ্যা দিয়েছেন।
টেইলর সুইফট জানান, ১৯৯৫ সালে যখন ‘টয় স্টোরি’র প্রথম পার্ট রিলিজ হয়, তখন তিনি মাত্র ৫ বছরের এক শিশু। প্রথম দেখাতেই উডি, বাজ লাইটইয়ার আর জেসিদের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। সেই থেকে মনে মনে স্বপ্ন দেখতেন, বড় হয়ে কোনোদিন যদি তার প্রিয় এই খেলনা চরিত্রগুলোর জন্য গান লিখতে পারতেন! অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। সিনেমার ‘জেসি’ নামের কাউগার্ল চরিত্রটিকে উৎসর্গ করে সুইফট তৈরি করেছেন তার নতুন গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’।
সিনেমাটি মুক্তির আগেই এর একটি আর্লি স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছিলেন সুইফট। ছবিটির গল্প তার এতটাই মন ছুঁয়ে যায় যে— শো দেখে বাড়ি ফিরেই সোজা ডায়েরি আর গিটার নিয়ে বসে যান তিনি। এক বসাতেই লিখে ফেলেন পুরো গানটি। এই গানে তার সাথে সুর বেঁধেছেন সুইফটের দীর্ঘদিনের মিউজিক পার্টনার জ্যাক অ্যান্টনফ।

আরও পড়ুন

‘ককটেল ২’ কি দুই নায়িকার সমকামী প্রেমের গল্প?

০৩ জুন ২০২৬

সুইফটিজদের জন্য সুখবর হলো, আর মাত্র দুদিন! আগামী ৫ জুন টেইলর সুইফটের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ করা হবে এই বিশেষ গানটি। সাধারণ সংস্করণের পাশাপাশি গানটির পিয়ানো এবং অ্যাকোস্টিক ভার্সনও শুনতে পাবেন শ্রোতারা। ইতিমধ্যেই সিডি সিঙ্গেল হিসেবে গানটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে।

অন্যদিকে, বিখ্যাত পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টনের পরিচালনায় ‘টয় স্টোরি ৫’ আগামী ১৯ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বরাবরের মতো এবারো চরিত্রগুলোর পেছনে কণ্ঠ দিতে ফিরছেন হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস এবং টিম অ্যালেন।

সব মিলিয়ে টেইলর সুইফটের জাদুকরী কণ্ঠ আর টয় স্টোরির নস্টালজিয়া জুন মাসে বক্স অফিসে যে বড়সড় ঝড় তুলতে যাচ্ছে, তা বলাই বাহুল্য!

টেইলর সুইফটপপ মিউজিকটয় স্টোরি ৫হলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা