Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘ককটেল ২’ কি দুই নায়িকার সমকামী প্রেমের গল্প?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৫২
শেয়ার করুন:
‘ককটেল ২’ কি দুই নায়িকার সমকামী প্রেমের গল্প?

সংগৃহীত ছবি

বলিউডের চকলেট বয় শাহিদ কাপুর, ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যানন এই তিন তারকাকে নিয়ে যখন পরিচালক হোমি আদাজানিয়া ‘ককটেল ২’ সিনেমার ঘোষণা দেন, তখন থেকেই বি-টাউনে জোর গুঞ্জন ছিল, এটি একটি সমকামী বা লেসবিয়ান প্রেমের গল্প! ছবিটিতে নাকি দুই নায়িকা কৃতি ও রাশমিকাকে পরস্পরের প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখা যাবে। তবে গত মঙ্গলবার মুম্বাইয়ে ছবির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে এই বিস্ফোরক গুঞ্জন নিয়ে মুখ খুললেন তারকারা। আর এই পুরো গুজবের পেছনে মজার ছলে সহ-অভিনেতা শাহিদ কাপুরকেই কাঠগড়ায় দাঁড় করালেন দুই অভিনেত্রী!
ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে রাশমিকাকে যখন কৃতির সাথে তার অন-স্ক্রিন সমকামী সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়, তখন কৃতি শ্যানন হেসে শাহিদের দিকে ইশারা করে বলেছেন, ‘আমার মনে হয় এই অদ্ভুত গুজবটা পুরো ইন্ডাস্ট্রিতে মাত্র একজনই ছড়িয়েছে এবং সে কোথা থেকে এটা ছড়াচ্ছে আমরা খুব ভালো করেই জানি!’

আরও পড়ুন

ভক্তের কাণ্ডে জাহ্নবীর জান যায় যায়

০৩ জুন ২০২৬

কৃতির কথায় রাশমিকাকেও মাথা নেড়ে সায় দিতে দেখা যায়। বেগতিক দেখে শাহিদ কাপুর হাত জোড় করে মজার ছলে বলেছেন, ‘আরে ভাই, আমি তো কিচ্ছু বলিনি! আমি কেন কৃতি আর রাশমিকার মাঝে থার্ড হুইল হতে যাব? আমার সাথে এই গুজবের কোনো সম্পর্ক নেই!’
পরিস্থিতি হালকা করতে এরপর এগিয়ে আসেন পরিচালক হোমি আদাজানিয়া। তিনি আসল রহস্য ফাঁস করে জানান, ‘আসলে দোষটা আমারই। একদিন সেটে কৃতি আর রাশমিকা খুব ঘনিষ্ঠ বান্ধবীর মতো একে অপরকে জড়িয়ে ধরে বসে গল্প করছিল। তখন ঠাট্টা করে আমি বলেছিলাম— আচ্ছা, কেমন হতো যদি সিনেমায় শাহিদকে বাদ দিয়ে তোমাদের দুজনের মধ্যেই প্রেম হয়ে যেত? আর শাহিদ মাঝখানে শুধু হা করে তাকিয়ে থাকত! আমি তো এমন সিনেমা বানাতেও রাজি। ব্যাস, সেটের সেই রসিকতাই ডালপালা মেলে বাইরে গিয়ে লেসবিয়ান প্রেমের গুজব হয়ে দাঁড়িয়েছে!’
প্রযোজক দিনেশ বিজন সাফ জানিয়ে দেন, ছবিতে পুরনো প্রেম আর নতুন প্রেমের ত্রিমুখী দ্বন্দ্ব ছাড়া আর কোনো সমকামী প্রেমের গল্প নেই।
২০১২ সালে মুক্তি পাওয়া সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির ‘ককটেল’ ছবিটি তরুণ প্রজন্মের কাছে এক কাল্ট ক্লাসিক। ঠিক ১২ বছর পর আসছে এর ফ্র্যাঞ্চাইজি পার্ট ‘ককটেল ২’।

তবে কৃতি শ্যানন আগেই স্পষ্ট করেছেন, এটি আগের ছবির সরাসরি সিক্যুয়েল বা পরের অংশ নয়। সম্পূর্ণ নতুন চরিত্র ও আধুনিক সম্পর্কের টানাপোড়েন, বন্ধুত্ব ও মন ভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে এই রোমান্টিক-কমেডি ছবি।

সব ঠিক থাকলে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে ধামাকা করতে আসছে ‘ককটেল ২’।

ককটেল ২শাহিদ কাপুররাশমিকা মান্দানাকৃতি শ্যাননবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের