Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ভক্তের কাণ্ডে জাহ্নবীর জান যায় যায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৩:৩৮
ভক্তের কাণ্ডে জাহ্নবীর জান যায় যায়

জাহ্নবী কাপুর

দক্ষিণী মেগাস্টার রাম চরণ এবং বলিউড বিউটি জাহ্নবী কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামীকাল, ৪ জুন। সিনেমা মুক্তির ঠিক আগের মুহূর্তে এর একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কড়া নিরাপত্তা ভেঙে হঠাৎ করেই এক অন্ধ ভক্ত মঞ্চের নিচে বসা রাম চরণের দিকে উন্মাদের মতো ছুটে আসেন। আর তাতেই পাশে বসে থাকা জাহ্নবী কাপুর মারাত্মক ভয় পেয়ে যান। ক্ষণিকের জন্য পুরো অনুষ্ঠানস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রথম সারিতে পাশাপাশি সোফায় বসেছিলেন রাম চরণ এবং জাহ্নবী কাপুর। চারিদিকে তখন বাউন্সার এবং সিকিউরিটির কড়া পাহারা। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে এক অনুরাগী হঠাৎ করেই দৌড়ে রাম চরণের একদম গায়ের কাছে চলে আসেন।

এই আকস্মিক হানায় রাম চরণ নিজেকে সামলে নিলেও, পাশে থাকা জাহ্নবী কাপুর এতটাই চমকে যান যে তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি বদলে যায়। তিনি বেশ কিছুক্ষণ ভয়ার্ত চোখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। অবশ্য সিকিউরিটি কর্মীরা তৎক্ষণাৎ ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাধারণত বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবি মুক্তির দু-তিন দিন আগে একটি ‘রিলিজ ট্রেইলার’ বা ফাইনাল ট্রেইলার প্রকাশ করার চল রয়েছে। তবে ‘পেড্ডি’র ক্ষেত্রে নির্মাতারা একদম উল্টো পথে হাঁটছেন। তেলুগু সিনেমা পোর্টালগুলোর খবর অনুযায়ী, অস্কারজয়ী এ আর রহমানের মিউজিক এবং বুচি বাবু সানার পরিচালনায় তৈরি এই ছবির আর কোনো নতুন ট্রেইলার আসবে না। দর্শক যা দেখার প্রথম ট্রেইলারেই দেখেছেন, বাকি চমক দেখতে হলে সরাসরি ৪ জুন প্রেক্ষাগৃহেই যেতে হবে।

আরও পড়ুন

চাঁদের অন্ধকার পিঠ থেকে বিষণ্ন বানর, আলোচনায় যেসব ছবি

০৩ জুন ২০২৬

অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ব্যাকড্রপে তৈরি এই স্পোর্টস-ড্রামা সিনেমায় রাম চরণকে দেখা যাবে এক অনন্য অবতারে। তিনি একই সাথে একজন তুখোড় ক্রিকেটার, কুস্তিগীর এবং অ্যাথলিট। জেলার গর্ব ‘পেড্ডি’ কীভাবে সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা ও বাধা পেরিয়ে খেলার মাঠে এবং নিজের জীবনে লড়াই করে সফল হন, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও বোমান ইরানি, শিব রাজকুমার এবং দিব্যেন্দু শর্মার মতো তারকাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এখন দেখার বিষয়, ট্রেইলারের এই ধামাকা বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে!

জাহ্নবী কাপুরপেড্ডিরাম চরণঅনাকাঙ্ক্ষিত ঘটনাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise