Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৪
শেয়ার করুন:
শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

‘জয়ধ্বনি’র দৃশ্য ও আদনান আল রাজীবের ছবির কোলাজ

ঢালিউড তারকা শাকিব খানের নতুন মিউজিক ভিডিও ‘জয়ধ্বনি’র জয়জয়কার চলছে। ‘শহর থেকে গ্রামে/নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’— এমন কথার গানে উৎসবমুখর বর্ণিল আয়োজনে নাচের ঝড় তুলেছেন তিনি। প্রতিটি দৃশ্যে আনন্দ-উৎসবের মোড়কে দেশকে তুলে ধরা ভিডিওটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। ক্রিয়েটিভ পরিচালকও তিনিই।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘জয়ধ্বনি’। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি ২৪ ঘণ্টায় দেখা হয়েছে দেড় কোটি বারের বেশি। এর চোখধাঁধানো ভিজ্যুয়াল,  শাকিবের পারফরম্যান্স ও নির্মাতা আদনানের নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেছেন অনেকে।

‘জয়ধ্বনি’র দৃশ্যে শাকিব খান (ছবি: রানআউট ফিল্মস)

নির্মাতা আদনান আল রাজীব আগামীর সময়’কে বলেন, ‘শাকিব খানকে নিয়ে এর আগে দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে ইতিবাচক সাড়া পেয়েছি। এবার মিউজিক ভিডিওতে আমরা একসঙ্গে কাজ করলাম। এটি বিশাল আয়োজনে তৈরি হয়েছে। তিনি যুক্ত হয়ে আমাদের কাজ সহজ করে দিয়েছেন। ইতোমধ্যে গানটি ও ভিডিও নিয়ে অনেকে মুগ্ধতার কথা জানিয়েছেন। এসব প্রতিক্রিয়া পেয়ে ভালো লাগছে।’

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত প্রতিভাদের অনুপ্রেরণা জোগাতে গানটি তৈরি হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে এম-রাইজ। শিল্পী থেকে সাধারণ মানুষ যারা দেশে ও সমাজে অবদান রাখছেন, তাদের তুলে ধরতে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

‘জয়ধ্বনি’র দৃশ্যে শাকিব খান (ছবি: রানআউট ফিল্মস)

‘জয়ধ্বনি’ গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ। র‍্যাপ অংশ গেয়েছেন ইসরাত জাহান রাবেয়া টুকু। গানটি লিখেছেন এস এম আহসানুস শাকিব। সুর করেছেন স্নিগ্ধ শাহরিয়ার, সংগীতায়োজনে ভারতের নাওজাদ প্যাটেল। 

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। কোরিওগ্রাফি করেছেন ভারতের সিজার গঞ্জালভেস। চিত্রগ্রহণে পাকিস্তানের আহসান রাজা। শিল্প নির্দেশনা দিয়েছেন শিহাব নুরুন নবী। রঙ বিন্যাস করেছেন তুরস্কের ইরকান। সহযোগিতায় অ্যাডকম।

‘জয়ধ্বনি’র দৃশ্যে শাকিব খান (ছবি: রানআউট ফিল্মস)

শাকিব খান এখন ‘রকস্টার’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। এতে তাকে দেখা যাবে একজন রকস্টারের ভূমিকায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকস্টার’।

শাকিব খানআদনান আল রাজীবমিউজিক ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে